গত সেপ্টেম্বর মাসে Huawei তাদের দুটি স্মার্টওয়াচ গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এবার এই স্মার্টওয়াচগুলি ভারতের বাজারেও পেশ করা হয়েছে। এই স্মার্টওয়াচদুটি Huawei Watch GT6 এবং Watch GT6 Pro নামে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টওয়াচগুলিতে দুর্দান্ত ব্যাটারি লাইফ এবং স্পোর্টস ট্র্যাকিঙের মতো ফিচার উপভোগ করা যাবে। এবার কোম্পানি ফিটনেস, এন্ড্যুরেন্স এবং আউটডোর পারফরমেন্সের কথা মাথায় রেখে ওয়াচগুলি ডিজাইন করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Watch GT6 এবং Watch GT6 Pro স্মার্টওয়াচের ফিচার এবং দামের ডিটেইলস সম্পর্কে।
Huawei Watch GT6 এবং Huawei Watch GT6 Pro স্মার্টওয়াচদুটিতে আগের চেয়ে আরও অ্যাডভান্স হার্ট-রেট অ্যাকিউরেসি, GPS প্রিসিশন এবং রিস্ট-বেসড সাইক্লিং পাওয়ার ট্র্যাকিং ফিচার দেওয়া হয়েছে। এর ফলে ইউজাররা শুধুমাত্র স্টেপ কাউন্ট বা ক্যালোরি নয়, বরং প্রো-লেভেল ট্রেনিং ডেটা উপভোগ করতে পারবেন। Huawei এর বক্তব্য অনুযায়ী GT6 সিরিজ একবার চার্জ করলে 21 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তাই ভারতের বাজারে উপস্থিত প্রিমিয়াম স্মার্টওয়াচগুলির তুলনায় এই সিরিজ এগিয়ে থাকতে পারে।
Huawei Watch GT6 Pro মূলত কোম্পানির আউটডোর ফোকাসড প্রিমিয়াম ওয়াচ। এই স্মার্টওয়াচটিতে এয়ারোস্পেস-গ্রেড টাইটেনিয়াম ফ্রেম, স্যাফায়ার গ্লাস, এবং 3,000 নিটস ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এর ফলে তীব্র রোদেও খুব সহজেই পরিষ্কার ডিসপ্লে উপভোগ করা যায়। GPS এর জন্য এতে Sunflower GPS সিস্টেম যোগ করা হয়েছে, যা ট্রেইল রান, হাইকিং এবং দীর্ঘক্ষণ পর্যন্ত সাইক্লিং রুটের জন্য সঠিক ট্র্যাকিং দিতে সক্ষম। প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি স্মার্টওয়াচে 100+ স্পোর্টস মোড, হাই-কোয়ালিটি স্লিপ-রিকভারি ইনসাইটস এবং 5ATM ওয়াটার রেজিস্টেন্স ফিচার রয়েছে।
ভ্যানিলা মডেল Huawei Watch GT6 ওয়াচেও প্রায় একই ফিটনেস ফিচার এবং তিন সপ্তাহের ব্যাটারি লাইফ পাওয়া যায়। তবে এই মডেলটি আরও হালকা এবং ক্যাজুয়াল ডিজাইন সহ পেশ করা হয়েছে। যারা প্রিমিয়াম ডিজাইনের স্মার্টওয়াচ পছন্দ করেন, তবে ভারী বডির ওয়াচ কিনতে চাইছেন না, তাদের কাছে এই মডেলটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
Huawei Watch GT 6 স্মার্টওয়াচের 41mm এবং 46mm সাইজ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে Huawei Watch GT 6 ওয়াচের 41mm সাইজ গোল্ড মিলানিজ স্ট্র্যাপ মডেল 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে Watch GT6 Pro স্মার্টওয়াচের 46mm ব্ল্যাক এবং ব্রাউন অপশনের দাম 28,999 টাকা এবং টাইটেনিয়াম মডেলের দাম 39,999 টাকা রাখা হয়েছে। জানিয়ে রাখি এই সিরিজ Flipkart এবং RTC India অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে।
Huawei Watch GT6 সিরিজ Amazfit Falcon, T-Rex Ultra এবং Garmin Forerunner সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা মিড রেঞ্জে নতুন স্মার্টওয়াচ কেনার কথা ভাবছেন, তাদের জন্য একটি দারুণ অপশন।
