Infinix গ্লোবাল বাজারে তাদের GT সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে GT 30 Pro লঞ্চ করেছে। এই ফোনটি বিশেষভাবে হাই-পারফরমেন্স গেমিং এবং শক্তিশালী পারফরমেন্স প্রেমীদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই ফোনটিতে গেমিং শোল্ডার বাটনও রয়েছে। জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারতের বাজারেও পেশ করা হবে। নিচে Infinix GT 30 Pro ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix GT 30 Pro ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Infinix GT 30 Pro ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। 144Hz রিফ্রেশ রেটযুক্ত এই স্ক্রিনে 60/90/120/144Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ মোড রয়েছে। এছাড়াও এই স্ক্রিন 2160Hz টাচ স্যাম্পেলিং রেট, 2304Hz PWM ডিমিং, DCI-P3 ওয়াইড কালার গামুট এবং 1100mits পীক ব্রাইটনেস (HBM) সাপোর্ট করে। এই ডিসপ্লেতে TÜV Rheinland এর লো ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি ভিউইং সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এতে Gorilla Glass 7i প্রোটেকশন দেউয়া হয়েছে।
পারফরমেন্স: এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 8350 Ultimate প্রসেসর রয়েছে। এতে XBoost Gaming Engine এবং VC লিকুইড কুলিং সিস্টেমের সঙ্গে AI বেসড থার্মাল ডিটেকশন যোগ করা হয়েছে, যার ফলে গেমিঙের সময় দারুণ থার্মাল ম্যানেজমেন্ট পাওয়া যাবে।
স্টোরেজ: Infinix GT 30 Pro ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR5X RAM রয়েছে। এর সঙ্গে UFS 3.1 স্টোরেজ টেকনোলজি এবং 12GB পর্যন্ত Virtual RAM দেওয়া হয়েছে। এই ফোনটি 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB ভেরিয়েন্টে সেল করা হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 108MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
গেমিং ফিচার: Infinix GT 30 Pro ফোনে গেমিং শোল্ডার বাটন এবং X-axis লিনিয়ার মোটর দেওয়া হয়েছে। এই ফোনটি PUBG Mobile এবং MLBB এর মতো গেমগুলি 120fps ফ্রেম রেটে চালাতে সক্ষম।
ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 10W ওয়্যার্ড এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করে।
ওএস: Infinix GT 30 Pro ফোনটি Android 15 বেসড XOS 15 কাস্টম স্কিনে কাজ করে। এতে Infinix এর AI স্যুইট Folax এবং DeepSeek R1 ইন্টিগ্রেট করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
কানেক্টিভিটি এবং বিল্ড: এই ফোনে ডুয়েল সিম, 5G, Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, GPS (NavIC সাপোর্ট সহ), IR ব্লাস্টার, USB-C পোর্ট এবং ডুয়েল স্মার্ট অ্যান্টেনার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটির ওজন মাত্র 190 গ্রাম এবং থিকনেস 7.9mm।
Infinix GT 30 Pro ফোনের দাম
- Infinix GT 30 Pro ফোনটি Blade White, Shadow Ash এবং Dark Flare (Gaming Master Edition এডিশনের জন্য এক্সক্লুসিভ) কালার অপশনে পেশ করা হয়েছে।
- মালয়েশিয়াতে ফোনটির 12GB+256GB ভেরিয়েন্ট MYR 1,299 (প্রায় 25,000 টাকা) এবং 12GB+512GB ভেরিয়েন্ট MYR 1,499 (প্রায় 29,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।
- গ্লোবাল বাজারে ফোনটি 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB স্টোরেজ অপশনে সেল করা হবে। তবে ভারত সহ অন্যান্য বাজারে এই ফোনের দাম কত হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
