Home খবর 12GB RAM সহ ভারতে লঞ্চ হল Infinix GT 30 Pro, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

12GB RAM সহ ভারতে লঞ্চ হল Infinix GT 30 Pro, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

আজ ইনফিনিক্স ভারতীয় বাজারে তাদের নতুন Infinix GT 30 Pro ফোনটি পেশ করা হয়েছে। এটি 25 হাজার টাকার মিড বাজেট রেঞ্জে শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix GT 30 Pro ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।

Infinix GT 30 Pro এর দাম

ভারতীয় বাজারে Infinix GT 30 Pro ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির 8GB RAM সহ মডেলটি 24,999 টাকা এবং 12GB RAM সহ মডেলটি 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। আগামী 12 জুন থেকে ভারতে নতুন ইনফিনিক্স ফোনটি Dark Flare ও Blade White কালার অপশনে সেল করা হবে।

Infinix GT 30 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Infinix GT 30 Pro ফোনটিতে 1224 × 2720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল ফোনটিতে 144 হার্টস রিফ্রেশ রেটযুক্ত এমোলেড প্যানেল ব্যাবহার করা হয়েছে। এই স্ক্রিনে 2160Hz টাচ স্যাম্পেলিং রেট, 2304Hz PWM ডিমিং ও 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিনে Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

Infinix GT 30 Pro ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 আল্টিমেট প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 8-কোর সিপিইউ 3.35GHz ক্লক স্পীডে কাজ করে। ফোনটিতে AI MediaTek NPU 780 আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট করে। একইভাবে গ্রাফিক্সের জন্য Mali-G615 MC6 GPU যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং XOS 15 সহ লঞ্চ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix GT 30 Pro ফোনটিতে 45 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,500এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি ওয়্যারলেস চার্জ করার জন্য 30 ওয়াট চার্জিং ফিচার রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Infinix GT 30 Pro ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.89 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেল সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ইনফিনিক্স ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Infinix GT 30 Pro ফোনের গেমিং পারফরমেন্স

Infinix GT 30 Pro ফোনটিতে BGMI গেমটি 120FPS স্পীডে খেলা যাবে। গেমারদের জন্য ফোনটির ডানদিকের ফ্রেমে দুটি Shoulder Trigger দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 520Hz স্পীডে রেসপন্স দিতে সক্ষম। এই ট্রিগারের মাধ্যমে যে কোনো গেমিং কনসোলের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। দুর্দান্ত গেমিং উপভোগ করার জন্য এই ফোনের Dark Flare মডেলে 10 কাস্টমাইজেবল এলইডি লাইট মোড রয়েছে। ফোনের অন্যান্য কাজের জন্য ইন-মোবাইল কন্ট্রোল যোগ করা হয়েছে।

Infinix GT 30 Pro ফোনের ফিচার

Infinix GT 30 Pro ফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোন লঞ্চ প্রাইস
iQOO Neo 10R 26,999 টাকা
realme P3 Ultra 26,999 টাকা
POCO X7 Pro 27,999 টাকা