Home খবর 9,999 টাকা দামে লঞ্চ হতে পারে নতুন Infinix Hot 11S, এটি কি Realme এর জন্য কড়া প্রতিদ্বন্দ্বী হতে পারে?

9,999 টাকা দামে লঞ্চ হতে পারে নতুন Infinix Hot 11S, এটি কি Realme এর জন্য কড়া প্রতিদ্বন্দ্বী হতে পারে?

Infinix কালকেই বলেছে যে কোম্পানি ইন্ডিয়াতে নিজের আরো একটি নতুন মোবাইল ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে আর এটিকে Infinix Hot 11S নামের সাথে বাজারে আনা হবে। ইনফিনিক্সের পক্ষ থেকে আপাতত এই ফোনের লঞ্চ ডেট এবং উপলব্ধতা‌র সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু কোম্পানির ঘোষণা আর ফোনটির বাজারে আসার আগেই ইনফিনিক্স হট 11এস এর দাম সম্পর্কে জানা গেছে। আগামী মাসে লঞ্চ হতে চলা এই ফোনের দাম আজকেই জানা গেছে।

Infinix Hot 11S সম্পর্কে বলা হয়েছে যে এই মোবাইল ফোনটি ইন্ডিয়াতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। ফোনের বেস ভেরিয়েন্টে 4জিবি র‍্যাম মেমোরির সাথে 64জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে এবং বড়ো ভেরিয়েন্ট 6জিবি র‍্যামের সাথে 64জিবির মেমোরি সাপোর্ট করে। দামের কথা বলা হলে ইনফিনিক্স হট 11এস এর 4GB RAM + 64GB Storage ভেরিয়েন্টে‌র দাম 9,999 টাকা আর 6GB RAM + 64GB Storage ভেরিয়েন্টের দাম 10,999 টাকা বলা হয়েছে। শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনটি MediaTek Helio G88 চিপসেটে লঞ্চ হবে।

Infinix Hot 10S

ইনফিনিক্স হট 10এসকে কোম্পানির পক্ষ থেকে কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের স্পেসিফিকেশন্সের কথা বললে এতে 6.82 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ড্রপনচ ডিসপ্লে দেওয়া আছে। ইনফিনিক্স হট10এসকে অ্যান্ড্রয়েড 11 ওএসে লঞ্চ করা হয়েছিল যা এক্স‌ওএস 7.6 এর সাথে মিলে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে 2গীগাহার্টস ক্লক স্পীডের 64বিট অক্টাকোর প্রসেসরে‌র সাথে 12ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের হেলিয়ো জী85 চিপসেট দেওয়া আছে।

ইনফিনিক্স হট 10এসকে কোম্পানির পক্ষ থেকে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.79 অ্যাপার্চারের 48মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই ফোনটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আর থার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্সর সাপোর্ট করে। এইভাবেই সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনে ডুয়াল এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

বড়ো ডিসপ্লে আর গেমিং পাওয়ার চলায় ইনফিনিক্স নিজের ফোনটিকে বড়ো আর শক্তিশালী ব‍্যাটারী যুক্ত করে বাজারে এনেছে। Infinix Hot 10S স্মার্টফোনে 6,000এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে যেটিকে 18ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত করা হয়েছে। বলে দিই যে এই ফোনের 4জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9999 টাকা আর 6জিবি র‍্যাম ভেরিয়েন্ট 10,999 টাকা দামে শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন