Infinix ভারতের বাজারে তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘হট’ সিরিজের বিস্তার ঘটিয়ে ভারতের বাজারে Infinix Hot 70 Pro 5G ফোনটি পেশ করা হয়েছে। স্টাইলিশ লুক ও ইউনিক ডিজাইনের এই ফোনটির ব্যাক প্যানেলে ছোট ডট ম্যাট্রিক্স ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এতে অ্যানিমেশন চালানো যায়। এছাড়াও এই ফোনটি রোদ বা উষ্ণতায় রং পরিবর্তন করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Infinix Hot 70 Pro 5G ফোনের লুক
Infinix Hot 70 Pro 5G ফোনের ব্যাক প্যানেলে AMC ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ছোট ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে অ্যানিমেশন চালানো যায়। ভারতের বাজারে এই ফোনটি Thermo Orange, Mirage Green, Silk Glow Purple এবং Dive Blue কালার অপশনে পেশ করা হয়েছে। এর মধ্যে থার্মো অরেঞ্জ মডেল উষ্ণতায় রং বদলাতে পারে। ফোনটির মিরাজ গ্ৰীন মডেল অন্ধকারে জ্বলজ্বল করে ওঠে। এছাড়া ডাইভ ব্লু কালার মডেলে ম্যাট ফিনিশ ও সিল্ক গ্লো পার্পল কালার মডেলে টেক্সচার ফিনিশ রয়েছে।
Infinix Hot 70 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
Infinix Hot 70 Pro 5G ফোনে 1080 x 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LTPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 950nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। হাই রিফ্রেশ রেটের দৌলতে এই ফোনে স্মুথ স্ক্রলিং ও ট্রানজিশন এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এছাড়া এই ফোনের স্ক্রিন ভেজা হাতেও ব্যাবহার করা যায়।
প্রসেসিঙের জন্য Infinix Hot 70 Pro 5G ফোনে MediaTek Dimensity 7100 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 7,56,960 AnTuTu Score পেয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য Mali-G610 GPU রয়েছে।
Infinix Hot 70 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি SONY IMX882 সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 70 Pro 5G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark Battery বেঞ্চমার্ক স্কোর ছিল 13 ঘন্টা 5 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের ব্যাটারি মাত্র 25 মিনিটে 50% চার্জ হয়ে যাবে।
Infinix Hot 70 Pro 5G ফোনটি Android 16 বেস্ড XOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 জেনারেশন ওএস আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। মজবুত বডির পাশাপাশি এই ফোনে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi, Bluetooth 5.4 সহ OTG ও NFC ফিচার রয়েছে।
Infinix Hot 70 Pro 5G ফোনের দাম
ভারতে Infinix Hot 70 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 6GB RAM এর সঙ্গে 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 24,999 টাকা। এই ফোনটির 8GB RAM + 128GB Storage সহ টপ মডেল 27,999 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাথমিক সেলে এই ফোনের দামে 2 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে মাত্র 22,999 টাকা।
