ভারতের বাজারে Infinix তাদের নতুন Infinix Hot 70 Pro স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এই ফোনের সম্পর্কে ক্রমাগত তথ্য প্রকাশ্যে এসে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 2026 সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ফোনটি পেশ করা হবে। কোম্পানি এখনও পর্যন্ত তাদের আপকামিং ফোনের লঞ্চ ডেট শেয়ার করেনি, তবে Infinix এর পক্ষ থেকে ফোনের ডিজাইন এবং চারটি কালার অপশন সম্পর্কে জানানো হয়েছে। ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর রেয়ার প্যানেলে উপস্থিত Active Matrix Cube (AMC)। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Hot 70 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
সেপ্টেম্বরে মাসের প্রথম সপ্তাহে হবে লঞ্চ
সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারতে Infinix Hot 70 Pro স্মার্টফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে জানানো হবে। কোম্পানি তাদের ফোনের দাম এখনও পর্যন্ত জানায়নি। তাই ভারতে Hot 70 Pro ফোনটি কত টাকা দামে লঞ্চ করা হবে এখন সেটাই দেখার। এই ফোনটি মিড বাজেট রেঞ্জে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Infinix Hot 70 Pro ফোনের কালার অপশন
Infinix Hot 70 Pro ফোনটি Dynamic Shine Design সহ লঞ্চ করা হতে পারে। এটি কোম্পানি ‘Living Design’ কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে। এতে ফোনটির কালার, ম্যাটেরিয়াল ও ফিনিশ আমাদের আশেপাশের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার চেষ্টা করা হয়েছে। ফোনটি Thermo Orange, Mirage Green, Silk Glow Purple এবং Dive Blue কালার অপশনে সেল করা হবে। এই সমস্ত অপশন আলাদা-আলাদা টেকচার এবং ফিনিশ সহ দেখা যাবে।
আপকামিং ফোনের Thermo Orange ভেরিয়েন্ট রেয়ার প্যানেলের তাপমাত্রার হিসাবে কালার পরিবর্তন করতে পারে। এর মধ্যে Mirage Green কালার মডেলটি রাতের সময় রং পরিবর্তন করার জন্য ডিজাইন করা হয়েছে। Silk Glow Purple কালারের ফোনটি আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখা যাবে। অপরদিকে Dive Blue মডেলে ম্যাট ফিনিশ দেখা যাবে।
থাকবে বিশেষ Active Matrix Cube
Infinix Hot 70 Pro ফোনের রেয়ার প্যানেলের সবচেয়ে বড় বিশেষত্ব হল Active Matrix Cube ফিচার। এটি একটি ছোট LED-বেস্ড ডিসপ্লে/লাইটিং সিস্টেম। এটি ফোনের ব্যাক প্যানেলেএকটি ডায়নেমিক এরিয়ার মতো কাজ করতে পারে। অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউবে নোটিফিকেশন, কল, অ্যালার্ট, মিউজিক, গেমিং ও চার্জিঙের মতো অ্যাক্টিভিটির সময় আলাদা আলাদা লাইটিং এফেক্ট দেখা যাবে।
থাকতে পারে 6,500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা
বেশ কিছু গ্লোবাল বাজারে Infinix Hot 70 Pro ফোনটি সেল করা হয়। তাই ভারতীয় মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে। গ্লোবাল মডেলের ওপর ভিত্তি করে আসন্ন ফোনটিতে MediaTek Dimensity 7100 প্রসেসর, 6,500mAh ব্যাটারি এবং 50MP Sony প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ভারতীয় মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
আপাতত Infinix Hot 70 Pro ফোনের Active Matrix Cube, চারটি আলাদা-আলাদা ডিজাইন সহ কালার অপশন এবং সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের লঞ্চ সম্পর্কে নিশ্চিত তথ্য প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট পাওয়া মাত্রই আমরা নতুন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










