Infinix আজ মার্কেটে Infinix Zero 20 ফোনটির সঙ্গে সঙ্গে Infinix Note 12 (2023) নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। Infinix Note 12 (2023) ফোনটিতে MediaTek Helio G99 চিপসেটের পাশাপাশি 50MP Camera এবং 33W 5,000mAh Battery এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। নিচে Infinix Note 12 (2023) ফোনটির সঙ্গে সঙ্গে Infinix Zero 20 এর ডিটেইলস সম্পর্কেও আলোচনা করা হল।
Infinix Note 12 (2023)
কোম্পানি তাদের নতুন Infinix Note 12 (2023) ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির FHD+ এমোলেড ওয়াটারড্রপ নচ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনটি এক্সওএস বেসড Android 12 এর সঙ্গে পেশ করা হয়েছে যা মিডিয়াটেক হেলিও জি99 চিপসেটে রান করে। এই ফোনে 8GB RAM আছে, তবে 5GB Extended RAM ফিচারের সাহায্যে এতে মোট 13GB RAM উপভোগ করা যায়।
ফটোগ্রাফির জন্য Infinix Note 12 (2023) ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং একটি এআই সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 12 (2023) ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। মার্কেটে ফোনটি Grey, White ও Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে। ভারতীয় টাকার দরে এই ফোনটির দাম প্রায় 14,000 টাকা। এই দামে 8GB RAM ও 128GB স্টোরেজ সত্যি প্রশংসনীয়।
Infinix Zero 20
ফটোগ্রাফির জন্য Infinix Zero 20 ফোনটির ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.7 ইঞ্চির FHD+ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট রয়েছে। মার্কেটে এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ভারতীয় টাকার দরে Infinix Zero 20 ফোনটির দাম 21,000 টাকা এবং এই ফোনটি বাজারে Gold এবং Gray কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












