4GB RAM, হেলিও জি70 চিপসেট ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে আসছে Infinix Note 8i, শীঘ্রই হবে লঞ্চ

ইনফিনিক্স কয়েক দিন আগেই আন্তর্জাতিক মার্কেটে তাদের নতুন স্মার্টফোন 5,200 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও 6.78 ইঞ্চির ডিসপ্লেযুক্ত Infinix Hot 10 লঞ্চ করেছিল। এই ফোনটি লঞ্চের পরের দিনই কোম্পানির আরেকটি নতুন ফোনের কথা জানা গেছে যা গুগল প্লে কনসোলে লিস্টেড করা হয়েছে। এই আপকামিং ফোনটির নাম রাখা হয়েছে Infinix Note 8i এবং আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি টেক জগতে ফোনটি লঞ্চ করা হবে।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লঞ্চ হল Nokia 3.4, এতে আছে 4GB RAM, 4000mAh ব‍্যাটারী ও 6.39 inch পাঞ্চ হোল ডিসপ্লে

Infinix Note 8i

গুগল প্লে কনসোলে Infinix Note 8i ফোনটি Infinix-X683B মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। লিস্টিং থেকে ফোনটির ফোটোর সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোটোয় ফোনটি বেজল লেস ডিসপ্লেযুক্ত দেখা গেছে এবং এর ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত।

লিস্টিং অনুযায়ী এই ফোনে 720 × 1640 পিক্সেল রেজলিউশনযুক্ত এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে এবং এর পিক্সেল ডেনসিটি হবে 320DPI। গুগল প্লে কনসোলে বলা হয়েছে এই ফোনে 4 জিবি র‍্যাম দেওয়া হবে এবং এটি মিডিয়াটেক হেলিও জি70 চিপসেটে রান করবে। এছাড়াও এই ফোনে মালী জি52 জিপিইউ দেওয়ার কথা লিস্টিং থেকে জানা গেছে।

আরও পড়ুন: ফোনের স্ক্রিন থেকে স্ক্র‍্যাচ সরানোর 5টি দুর্দান্ত উপায়

Infinix Hot 10

Infinix Hot 10 ফোনটিতে 1640 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.78 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিনের ওপরের বাঁদিকে সেলফি ক‍্যামেরাযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা এক্স‌ওএস 7.0 এর সঙ্গে মিডিয়াটেক হেলিও জি70 চিপসেটে রান করে। টেক মার্কেটে ফোনটি 4 জিবি ও 6 জিবি র‍্যামযুক্ত দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এছাড়া এতে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Infinix Hot 10 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি এআই লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। Infinix Hot 10 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাকসহ সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here