অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লঞ্চ হল Nokia 3.4, এতে আছে 4GB RAM, 4000mAh ব‍্যাটারী ও 6.39 inch পাঞ্চ হোল ডিসপ্লে

নোকিয়ার মালিক কোম্পানি HMD Global আজ টেক মঞ্চে তাদের বেশ কিছু নতুন নোকিয়া প্রোডাক্ট ও ডিভাইস লঞ্চ করেছে। একদিকে যেমন কোম্পানি তাদের হাইএন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Nokia 8.3 ফোনটি গ্লোবাল সেলের জন্য পেশ করেছে তেমনই আবার নতুন এবং সুন্দর Nokia 2.4 ও Nokia 3.4 স্মার্টফোন‌ও লঞ্চ করেছে। এখন আমরা কথা বলব কোম্পানির নতুন Nokia 3.4 ফোনটি সম্পর্কে।

আরও পড়ুন: Jio এর ধামাকা: লঞ্চ হল 5টি নতুন প্ল‍্যান, দেখে নিন প্ল‍্যানগুলির বিশেষত্ব

লুক ও ডিজাইন

কোম্পানি তাদের নতুন Nokia 3.4 ফোনটির মধ্য দিয়ে কম দামে প্রিমিয়াম লুক‌ওয়ালা স্মার্টফোন লঞ্চ করেছে বললে খুব একটা ভুল বলা হবে না। এই নতুন ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফ্রন্ট প‍্যানেলে তিনদিক বেজল লেস রাখা হয়েছে এবং নিচের দিকে চিন পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপরের বাঁদিকে সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে।

Nokia 3.4 এর ব‍্যাক প‍্যানেলে একটি রাউন্ড শেপের মধ্যে ফ্ল‍্যাশ লাইট ও তিনটি ক‍্যামেরা সেন্সরযুক্ত রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। একটি রিঙের মধ্যে একটি চারটি জিনিস অবস্থিত এবং মাঝের অংশ ফাঁকা। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটনের সঙ্গে গুগল অ্যাসিসট‍্যান্ট শর্টকাট কী আছে।

আরও পড়ুন: 6000mAh ব‍্যাটারী, 64MP ক‍্যামেরা ও 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল POCO X3

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Nokia 3.4 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 720 × 1560 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 400 নিটস্ ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম। ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 11 রেডি। নতুন অপারেটিং সিস্টেম মার্কেটে আসা মাত্র Nokia 3.4 অ্যান্ড্রয়েড 11 এর আপডেট পেয়ে যাবে।

প্রসেসিঙের জন্য Nokia 3.4 এ 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেট দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার মধ্যে সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও সবচেয়ে বড় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি যোগ করা হয়েছে। এই তিনটি ফোনের মেমরিই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: 32MP সেলফি ও 48MP রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল LG K71, এতে আছে 4GB RAM ও 4000mAh ব‍্যাটারী

ফোটোগ্রাফির জন্য Nokia 3.4 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এছাড়াও এতে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Nokia 3.4 একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন যেখানে এক‌ই সঙ্গে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যায়। 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Nokia 3.4 এর প্রাথমিক দাম 159 ইউরো অর্থাৎ 13,500 টাকা রাখা হয়েছে যা Dusk, Fjord ও Charcoal কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here