Home খবর 5000 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে iPhone 16 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

5000 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে iPhone 16 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

যেসব ইউজাররা দীপাবলির আগে নতুন আইফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য খুশির খবর। সম্প্রতি লঞ্চ হওয়া iPhone 16 স্মার্টফোনে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। গত মাসে ভারতীয় বাজারে লঞ্চ হওয়া iPhone 16 সিরিজের ভ্যানিলা মডেলে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 16 সিরিজের অফার ডিটেইলস সম্পর্কে।

বর্তমানে iPhone 16 সিরিজ আলাদা আলাদা প্ল্যাটফর্মে সেল করা হচ্ছে এবং প্রতিটা প্ল্যাটফর্মে সিলেক্টেড কিছু কার্ডের মাধ্যমে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে iPhone 16 স্মার্টফোনটি SBI কার্ডের মাধ্যমে কিনলে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার Vijay Sales এর ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি কিনলে 5000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

কিভাবে পাবেন 5000 টাকা ছাড়?

যেসব ইউজাররা Vijay Sales এর অফিসিয়াল ওয়েবসাইট এবং পার্টনার স্টোরের সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফোনটি কিনবেন, তাঁরা 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ছাড় iPhone 16 ফোনটিতে দেওয়া হচ্ছে। আবার যেসব ইউজাররা American Express, Axis Bank এবং ICICI Bank কার্ডের সাহায্যে পেমেন্ট করবেন তাঁরাও এই ডিসকাউন্ট পাবেন।

এছাড়াও এই ফোনটিতে 12 মাসের নো কোস্ট EMI সুবিধা বাছাই করা কিছু ব্যাঙ্কের মাধ্যমে পাওয়া যাচ্ছে। একইসঙ্গে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ট্রেন্ড ইন অফার সহ 67,500 টাকা বেশি ছাড় দেওয়া হবে। একইভাবে 3 মাসের জন্য ফ্রিতে অ্যাপেলের বেশ কিছু সার্ভিসের সুবিধা পাওয়া যাবে।

iPhone 16 এর ভারতীয় দাম

iPhone 16 এর স্পেসিফিকেশন