গতমাসে চীনে iQOO তাদের প্রিমিয়াম iQOO 15 ফোন লঞ্চ করেছিল। শীঘ্রই ফোনটি ভারতের বাজারেও পেশ করা হবে। অন্যদিকে এই ফোনের কম্প্যাক্ট iQOO 15 Mini মডেলটিও পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। টিপস্টার স্মার্ট পিকাচু এই সম্পর্কে নতুন তথ্য জানিয়েছে। টার বক্তব্য অনুযায়ী এই ফোনটিতে কাজ শুরু হয়ে গেছে এবং 2026 সালের এপ্রিল মাসের মধ্যে ফোনটি লঞ্চ করাও হতে পারে। এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 15 Mini ফোনের ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী iQOO 15 Mini ফোনটির বিশেষত্ব হল এর কম্প্যাক্ট সাইজ। কারণ ফোনটিতে মাত্র 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে iQOO 15 ফোনটিতে 6.85 ইঞ্চির বড় প্যানেল রয়েছে। যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে বাজারে কম্প্যাক্ট ফোনের চাহিদা বেড়েই চলেছে, তাই 2026 সালে কম্প্যাক্ট ফোনের সেগমেন্টে iQOO 15 Mini ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
প্রসেসরের জন্য iQOO 15 Mini ফোনটিতে MediaTek Dimensity 9500 বা 9500 Plus প্রসেসর দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Mini ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি থাকতে পারে। একই ব্যাটারি QOO 15 মডেলেও দেওয়া হয়েছে। তাই কম্প্যাক্ট ফোনের বড় ব্যাটারি ইউজারদের কাছে একটি দারুণ অপশন হতে পারে। একইসঙ্গে ফোনটিতে মেটাল ফ্রেম এবং ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে।
আপকামিং iQOO 15 Mini ফোনটি OnePlus 15T, Oppo Find X9s এবং Honor Magic 8 Mini ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। একইসঙ্গে কোম্পানির iQOO 15 Ultra মডেলটিও সমালোচনায় রয়েছে। তবে এখনও পর্যন্ত এই ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসেনি।
iQOO 15 Mini ফোনটি মূলত সেইসব ইউজারদের জন্য লঞ্চ করা হতে পারে, যারা কমপ্যাক্ট ফোনেও অসাধ্রন পারফরমেন্স চাইছেন। উপরোক্ত তথ্য অনুযায়ী সত্যিই যদি ফোনটি Dimensity 9500 সিরিজের প্রসেসর , 6.3 ইঞ্চির ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি সহ পেশ করা হয়, তাহলে ইউজাররা ফোনটিতে দুর্দান্ত পারফরমেন্স এবং ব্যাকআপ উপভোগ করতে পারবেন। কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন ভালোবাসেন এমন ইউজাররা আপকামিং iQOO 15 Mini ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
