Home খবর লিক হল iQOO 16T ফোনের গুরুত্বপূর্ণ ফিচার, থাকতে পারে Snapdragon 8 Elite Gen 6, 2K ডিসপ্লে

লিক হল iQOO 16T ফোনের গুরুত্বপূর্ণ ফিচার, থাকতে পারে Snapdragon 8 Elite Gen 6, 2K ডিসপ্লে

iQOO তাদের ফ্ল্যাগশিপ iQOO 16T স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। আগেই এই ফোনের প্রাথমিক তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার Digital Chat Station আসন্ন ফোনের নতুন লিক শেয়ার করেছেন। এই লিকের মাধ্যমে ফোনের প্রসেসর, ডিসপ্লে এবং কুলিং সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16T স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

iQOO 16T ফোনের প্রসেসর ডিটেইলস

সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী iQOO তাদের iQOO 16T ফোনের টেস্টিং শুরু করে দিয়েছে। এই ফোনটির প্রোটোটাইপে Qualcomm এর আপকামিং SM8950 ফ্ল্যাগশিপ চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে। এটি Snapdragon 8 Elite Gen 6 নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে কোম্পানির MediaTek Dimensity 9600 (DX6) ভেরিয়েন্টে টেস্ট করা হচ্ছে, অর্থাৎ ফোনটি আলাদা আলাদা প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।

iQOO 16T ফোনের ডিসপ্লে এবং ইনবিল্ড কুলিং ফ্যান

লিকের মাধ্যমে iQOO 16T ফোনটিতে 2K রেজোলিউশন সাপোর্টেড Samsung ডিসপ্লে এওয়া হতে পারে বলে জানা গেছে। সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনে ইনবিল্ড বড় কুলিং ফ্যান থাকবে। ফলে হেভি গেমিং বা প্রসেসিং চলাকালীন দারুণ থার্মাল ম্যানেজমেন্ট পাওয়া যাবে। আপাতত ফোনটি টেস্টিং ফেজে রয়েছে, টাই লঞ্চের সময় ফোনের স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে পারে।

জানা যায়নি লঞ্চ টাইমলাইন

2026 সালের মে মাসে iQOO তাদের iQOO 15T ফোনটি লঞ্চ করেছিল। 2027 সালে কোম্পানির iQOO 16T ফোনটি পেশ করা হতে পারে। তবে এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

আগের iQOO 15T মডেলের স্পেসিফিকেশন

iQOO 15T ফোনটিতে 6.82 ইঞ্চির 2K+ AMOLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেট এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে MediaTek Dimensity 9500 Monster প্রসেসর, 16GB LPDDR5X RAM এবং 1TB UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনে 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনে OIS সাপোর্টেড 16MP ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 200MP প্রাইমারি ক্যামেরা ও 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে।

যারা আগামী কয়েক মাসের মধ্যে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আসন্ন iQOO 16T ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।