Home খবর 20 মে চীনে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10 Pro+, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

20 মে চীনে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10 Pro+, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

iQOO তাদের নতুন ফ্ল্যাগশিপ iQOO Neo 10 Pro+ স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। 20 মে চীনে আপকামিং ফোনটি লঞ্চ কয়রা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর অফিসিয়াল চ্যানেলে এই বিষয়ে তথ্য শেয়ার করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী নতুন ফোনটি BMW M Motorsport এডিশনে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 10 Pro+ ফোনের ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 10 Pro+ এর ডিটেইলস

দাম এবং অন্যান্য প্রোডাক্ট

রিপোর্ট অনুযায়ী iQOO Neo 10 Pro+ ফোনটি চীনে প্রায় 3,500 ইউয়ান (অর্থাৎ প্রায় 40,000 টাকা) দামে লঞ্চ করা হবে বলে জানা গেছে। ফোনটি চীনের বাইরে অন্যান্য বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। জানিয়ে রাখি ফোনটির লঞ্চ ইভেন্টে অন্যান্য প্রোডাক্টও পেশ করা হবে। এতে iQOO Pad 5, Pad 5 Pro, Watch 5, TWS Air 3, 33W পাওয়ার ব্যাঙ্ক এবং Magnetic Cooling Clip Pro এর মতো প্রোডাক্টগুলি রয়েছে।