Home খবর AnTuTu-তে লিক হল iQOO Neo 8 Pro এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

AnTuTu-তে লিক হল iQOO Neo 8 Pro এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

Highlights

আগামী মে মাসে চীনে iQOO Neo 8 Pro লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এবার ফোনটি অফিসিয়াল হওয়ার আগেই বেঞ্চমার্কিং সাইট AnTuTu তে দেখা গেল। ওয়েবসাইটে ফোনটি V2302A মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। টিপস্টার অভিষেক যাদব সবার আগে এই লিস্টিং লক্ষ করেছেন। জানিয়ে রাখি এর আগেও এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। আরও পড়ুন: ভিভো নিয়ে এসেছে ভাঁজ হওয়া স্মার্টফোন Vivo X Flip, ওয়ালেটের থেকেও ছোট এর সাইজ

iQOO Neo 8 Pro এর AnTuTu লিস্টিং

পাওয়া গেছে এক্সক্লুসিভ তথ্য

কিছু দিন আগে আমরা এক্সক্লুসিভ খবর পেয়েছিলাম এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এর সঙ্গেই Neo 8 এ 80W এবং Pro মডেলে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকবে। আমরা আগেই জানতে পেরেছিলাম এই ফোনটিতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 সিরিজের প্রসেসর যোগ করা হবে। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Realme 11 5G স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন ডিটেইলস

আইকুর এই আপকামিং ফোন সম্পর্কে পারস গুগলানী আমাদের জানিয়েছিলেন iQOO Neo 8 ফোনটির মডেল নাম্বার V2301A (চায়না) এবং iQOO Neo 8 Pro এর মডেল নাম্বার V2302A (চায়না) হবে। কোম্পানির এই আপকামিং ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত AMOLED ডিসপ্লে থাকবে বলেও জানা গিয়েছিল।

iQOO Neo 8 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন