ভারতের বাজারে আইকু একটি নতুন বেঞ্চমার্ক সেট করেছে। কোম্পানির পক্ষ থেকে 35,000 টাকারও কম দামে iQOO Neo 9 Pro ফোন পেশ করা হয়েছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট, 24GB পর্যন্ত RAM, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 1.5কে এমোলেড ডিসপ্লে, 120 ওয়াট ফাস্ট চার্জিং এর মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। বর্তমান বাজারে এই প্রাইস রেঞ্জে এত ফিচার খুব কম ফোনেই পাওয়া যায়। এই পোস্টে iQOO Neo 9 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
iQOO Neo 9 Pro এর দাম, সেল এবং অফার
কোম্পানির পক্ষ থেকে iQOO Neo 9 Pro ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB মেমরি এবং 8GB RAM + 128GB স্টোরেজ সহ তিনটি মডেলে পেশ করা হয়েছে। এই ফোনের টপ মডেলের সেল শুরু হবে 21 মার্চ থেকে। তবে প্রথম দুটি মডেলে আগামীকাল অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে সেল করা হবে।
- আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকরা মেমরি আপগ্রেড অফার হিসাবে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।
- এই ফোনটি কেনার সময় ICICI এবং HDFC ইউজারদের 2,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে।
- ইউজাররা ভিভো ও আইকু ফোনে 4,000 টাকা এবং অন্যান্য ফোনের ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন।
- এছাড়াও এই ফোনে 6 মাসের নো কস্ট ইএমআই অপশন পর্যন্ত রয়েছে।
নিচের ছবিতে তিনটি ফোনের দাম এবং অফার দেখানো হল-
লঞ্চ প্রাইস
- 8GB RAM + 256GB স্টোরেজ – 37,999 টাকা
- 12GB RAM + 256GB স্টোরেজ – 39,999 টাকা
- 8GB RAM + 128GB স্টোরেজ – 35,999 টাকা
অফার প্রাইস
- 8GB RAM + 256GB স্টোরেজ – 34,999 টাকা
- 12GB RAM + 256GB স্টোরেজ – 36,999 টাকা
- 8GB RAM + 128GB স্টোরেজ – 33,999 টাকা
iQOO Neo 9 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: iQOO Neo 9 Pro ফোনে 6.78 ইঞ্চির 1.5কে এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 3000 নিটস পীক ব্রাইটনেস, HDR10+, 144Hz রিফ্রেশরেট, 1.07 বিলিয়ন কালার, 452PPI পিক্সেল ডেনসিটি এবং 93.43% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য iQOO Neo 9 Pro ফোনে 3.2Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গেই সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: বাজারে এই ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে ডেটা স্টোর করার জন্য 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনের 8GB RAM মডেলে 8GB এবং 12GB RAM মডেলে 12GB extended RAM ফিচার রয়েছে, যার ফলে এই ফোনে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Neo 9 Pro ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ফিচারযুক্ত 50MP IMX920 নাইট ভিশন ক্যামেরা সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: iQOO Neo 9 Pro ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
ওএস: iQOO Neo 9 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস এবং ফানটাচ ওএস 14 এর সঙ্গে পেশ করা হয়েছে।
অন্যান্য: iQOO Neo 9 Pro ফোনে আইপি54 রেটিং, ডুয়েল সিম 5G, ওয়াইফাই 7, ব্লুটুথ, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সরের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে।
