iQOO হোম মার্কেট চিনে U-সিরিজের নতুন স্মার্টফোন iQOO U5 5G ফোনটিকে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি গত বছর লঞ্চ করা iQOO U3 স্মার্টফোনের সাক্সেসার। লেটেস্ট iQOO U5 5G স্মার্টফোনটিকে 6.58-ইঞ্চির OLED ডিসপ্লে সহ Full HD+ রেজল্যুশন এবং 120Hz রিফ্রেশরেটের সাথে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনে কোয়ালকমের অক্টাকোর Snapdragon প্রসেসর সহ 8GB RAM এবং 128GB এর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই আর্টিকেলে iQOO U5 5G স্মার্টফোনের সম্পূর্ণ তথ্য দেওয়া হবে।
আরও পড়ুন: 3টি সস্তা স্মার্টওয়াচ এবং স্টাইলিশ নেকব্যান্ড লঞ্চ করল এই কোম্পানি
iQOO U5 5G স্পেসিফিকেশন্স এবং ফিচার
iQOO U5 স্মার্টফোনটিকে 6.58-ইঞ্চির OLED ডিসপ্লে সহ Full HD+ রেজল্যুশন এবং 120Hz রিফ্রেশরেটের সাথে পেশ করা হয়েছে। এই ডিসপ্লেতে সেল্ফি ক্যামেরার জন্য নচ দেওয়া হয়েছে। আইকিউয়ের এই ফোনে Snapdragon 695 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনটি Android 11 আধারিত iQOO UI 1.0 তে রান করে।
iQOO U5 স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP এর এবং এর সাথেই এই ফোনটি 2MP এর সেকেন্ডারি ক্যামেরা সাপোর্ট করে। iQOO U5 স্মার্টফোনে 8MP এর সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 18W ফাস্ট চার্জিং যুক্ত 5,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথেই ফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Apple ফ্যানদের জন্য সুখবর! ইন্ডিয়াতে শুরু হয়ে গেল iPhone 13 এর প্রোডাকশন, প্রভাব পড়তে চলেছে দামে
iQOO U5 5G দাম এবং সেল
iQOO U5 5G স্মার্টফোনটিকে তিনটি কালার, যথা- ডার্ক ব্ল্যাক, সিল্ভি হোয়াইট এবং ম্যাজিক ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে। iQOO এর এই ফোনটিকে তিনটি ভেরিয়েন্টে, যথা- 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটির প্রি-অর্ডাই শুরু হয়ে গেছে এবং ফোনটিকে 24 ডিসেম্বর থেকে কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
