টেক ব্র্যান্ড আইকু ভারতের বাজারে তাদের লো বাজেট স্মার্টফোন হিসাবে iQOO Z10 Lite লঞ্চ করেছে। এই ফোনে 6,000mAh Battery, 8GB Expandable RAM টেকনোলজি, MediaTek Dimensity 6300 প্রসেসরের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। অফারে এই সস্তা ফোনটি মাত্র 9,299 টাকা প্রাথমিক দামে কেনা যাবে। iQOO Z10 Lite ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
iQOO Z10 Lite ফোনের দাম
- 4GB RAM + 128GB Storage – 9,999 টাকা
- 6GB RAM + 128GB Storage – 10,999 টাকা
- 8GB RAM + 256GB Storage – 12,999 টাকা
ভারতে iQOO Z10 Lite ফোনটি তিনটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 4GB এবং 6GB RAM মডেলে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলদুটির দাম রাখা হয়েছে যথাক্রমে 9,999 টাকা এবং 10,999 টাকা। একইভাবে 8GB RAM ও 256GB স্টোরেজ সহ ফোনটির টপ ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 25 জুন থেকে এই ফোনটির সেল শুরু হবে এবং কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। ছাড় সহ এই ফোনের প্রাথমিক দাম পড়বে মাত্র 9,299 টাকা এই ফোনটি Titanium Blue এবং Cyber Green কালার অপশনে সেল করা হবে।
iQOO Z10 Lite ফোনের স্পেসিফিকেশন
- 6.74″ 90Hz LCD Display
- MediaTek Dimensity 6300
- 8GB RAM + 256GB Storage
- 8GB Expandable RAM
- 50MP Rear Camera
- 5MP Selfie Camera
- 15W 6,000mAh Battery
ডিসপ্লে
iQOO Z10 Lite ফোনে 1600 x 720 পিক্সেল্রেজলিউশ্ন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 90Hz রিফ্রেশ রেট ও 1000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরমেন্স
iQOO Z10 Lite 5G ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 4,25,577 AnTuTu স্কোর পেয়েছে।
স্টোরেজ
ভারতে iQOO Z10 Lite 5G ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত Expandable RAM টেকনোলজি রয়েছে, ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 Storage টেকনোলজি দেওয়া হয়েছে।
ক্যামেরা
iQOO Z10 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z10 Lite 5G ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 16 ঘণ্টা 52 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। ফোনটির ব্যাটারি চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। টেস্টিঙের সময় ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ করতে মোট 107 মিনিট সময় লেগেছে।
iQOO Z10 Lite ফোনের ফিচার
- কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 5, Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট রয়েছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে।
- এই ফোনে 9 5G Bands দেওয়া হয়েছে, ফলে Jio, Airtel ও Vi নেটওয়ার্ক ব্যাবহার করা যাবে।
- মোবাইল গেমারদের কথা মাথায় রেখে এতে Ultra Game Mode দেওয়া হয়েছে।
- মিউজিক উপভোগ করার জন্য এই ফোনে 200% ডায়নামিক ভলিউম বুস্টার রয়েছে।
- ছবি, ডকুমেন্ট ও অন্যান্য ডেইলি টাস্ক সহজে করার জন্য এতে বিভিন্ন AI Features রয়েছে।
- ফোনটির মজবুতির জন্য এতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে।
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে।
- iQOO Z10 Lite ফোনে দুই বছর অ্যান্ড্রয়েড এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
iQOO Z10 Lite ফোনের প্রতিদ্বন্দ্বী
| স্মার্টফোন | লঞ্চ প্রাইস |
| Redmi 14C | 9,999 টাকা |
| Acer Super Zx | 9,999 টাকা |
| Samsung Galaxy F06 | 9,999 টাকা |
- Redmi 14C: 5160mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 2 প্রসেসর, 6.99″ 120Hz ডিসপ্লে
- Acer Super Zx: 64MP Sony AI ক্যামেরা, FHD+ ডিসপ্লে, 33W ফাস্ট চার্জিং ফিচার
- Samsung Galaxy F06: Dimensity 6300 প্রসেসর, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা, 5,000mAh ব্যাটারি
