NBTC সাইটে লিস্টেড হল iQOO Z11X 5G স্মার্টফোন, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই হতে পারে লঞ্চ

iQOO এর আপকামিং Z11 সিরিজের গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। থাইল্যান্ডের National Broadcasting and Telecommunications Commission (NBTC) সার্টিফিকেশন সাইটে এই সিরিজের iQOO Z11X 5G ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এর আগেই আপকামিং ফোনের লিক প্রকাশ্যে এসেছিল। কম দামের এই ফোনটি আগের iQOO Z10X মডেলের মতো ভালো অপশন হতে পারে। নিচে এই ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

আইকু এর নতুন ফোনটি “I2507” মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। একইসঙ্গে স্ক্রিন শটের মাধ্যমে স্পষ্টভাবে ফোনের নাম দেখা যাচ্ছে। এর “B38095-26” সার্টিফিকেশন নাম্বার রয়েছে। এই ফোনটিতে GSM/WCDMA/LTE/NR কানেক্টিভিটি সাপোর্ট করবে। যদিও NBTC লিস্টিঙের মাধ্যমে ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

জানিয়ে রাখি একই মডেল ইন্দোনেশিয়ার (SDPPI), ভারত (BIS) এবং ইউরোপের (EEC) সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। এর ফলে ফোনটি খুব তাড়াতাড়ি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

চীনের 3C সার্টিফিকেশন সাইটে Z11 সিরিজ “V2547A” এবং “V2551A” মডেল নাম্বার 100W এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ দেখা গিয়েছিল। টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী ফোনটিতে “V2551A” মডেল নাম্বার সহ 9000mAh বড় ব্যাটারি, 1.5K রেজোলিউশন সহ LTPS ডিসপ্লে এবং মিড-রেঞ্জ পারফরমেন্স সহ প্রসেসর দেওয়া হতে পারে। তবে চীনের iQOO Z11X 5G ভেরিয়েন্টে 6.76 ইঞ্চির FHD+ LCD হাই রিফ্রেশ রেট এবং Snapdragon 7s Gen 4 SoC প্রসেসর থাকবে বলে জানা গেছে।

যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, গেমিং এবং শক্তিশালী মাল্টিটাস্কিং পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য iQOO Z11X 5G ফোনটি ভালো অপশন হতে পারে। বাজেট রেঞ্জে 5G সাপোর্টেড ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হতে পারে। এই ফোনটি Redmi Note 14 SE, Realme Narzo 90 এবং POCO M7 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনটি কম দামে লঞ্চ করা হলে, এই সেগমেন্টে দারুণ অপশন হতে পারে।

যেসব ইউজাররা বড় ব্যাটারি এবং লেটেস্ট প্রসেসর সহ নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা iQOO Z11X 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here