Home খবর ভারতের বাজারে পেশ হল iQOO Z11xa 5G স্মার্টফোন, রয়েছে 7,200mAh ব্যাটারি, 8GB RAM, 50MP ক্যামেরা এবং IP69+ রেটিং

ভারতের বাজারে পেশ হল iQOO Z11xa 5G স্মার্টফোন, রয়েছে 7,200mAh ব্যাটারি, 8GB RAM, 50MP ক্যামেরা এবং IP69+ রেটিং

iQOO ভারতের বাজারে তাদের Z11 সিরিজের পরিধি বিস্তার করে নতুন iQOO Z11xa 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি Z11 সিরিজের চতুর্থ মডেল হিসাবে পেশ করা হয়েছে। কোম্পানির এই সিরিজের অধীনে আগে iQOO Z11x, Z11 Lite এবং Z11 ফোনগুলি লঞ্চ করা হয়েছে। Z11xa 5G স্মার্টফোনে 8GB RAM +128GB স্টোরেজ, 7,200mAh বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং MediaTek Dimensity 7400 Turbo 5G প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11xa 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

iQOO Z11xa 5G ফোনের দাম এবং সেল ডিটেইলস

ভারতের বাজারে iQOO Z11xa 5G ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 27,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটি Titan Black এবং Prismatic Green কালার অপশনে সেল করা হবে। শপিং সাইট আমাজনে আগামী 14 সেপ্টেম্বর থেকে ফোনের সেল শুরু হবে।

iQOO Z11xa 5G ফোনের স্পেসিফিকেশন

iQOO Z11xa 5G ফোনটিতে 6.76 ইঞ্ছির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2344 × 1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে MediaTek Dimensity 7400-Turbo 5G প্রসেসর রয়েছে। একইসঙ্গে ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এতে এক্সন্টেডেড RAM সাপোর্ট করে। ফলে একইসঙ্গে একাধিক অ্যাপে কাজ করা যাবে।

iQOO Z11xa 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 7,200mAh ব্যাটারি। ফোনটিতে 44W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 10 মিনিট চার্জ করার পরই 6 ঘন্টা কলিং উপভোগ করা যাবে।

iQOO Z11xa 5G ফোনটিতে বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে 1,600 বার চার্জ এবং ডিসচার্জ হয়ার পরও কমপক্ষে 80 শতাংশ ব্যাটারি হেলথ বজায় থাকবে।

ফটোগ্রাফির জন্য iQOO Z11xa 5G ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2MP বোকে সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা ফোনটির ফ্রন্ট এবং রেয়ার উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

কানেক্টিভিটির জন্য ফোনে ডুয়েল সিম 5G, 2.4GHz এবং 5GHz Wi-Fi, Bluetooth 5.4 ও USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। iQOO Z11xa 5G ফোনটিতে স্টিরিও স্পিকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69+ রেটিং যোগ করা হয়েছে।

iQOO Z11xa 5G ফোনটিতে 7,200mAh বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে, 5G প্রসেসর, 50MP Sony ক্যামেরা এবং IP68/IP69+ প্রোটেকশন রয়েছে। যারা বড় ব্যাটারি এবং মজবুত বিল্ড কোয়ালিটি স্মার্টফোন খুজছেন, তাদের জন্য iQOO Z11xa 5G ফোনটি ভালো অপশন হতে পারে। তবে ইউজাররা এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Realme, Redmi, OnePlus এবং Lava এর মতো ব্র্যান্ডের ফোনগুলি দেখতে পারেন।