Home খবর 4 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Z9s Pro স্মার্টফোন, জেনে নিন ফিচার

4 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Z9s Pro স্মার্টফোন, জেনে নিন ফিচার

iQOO তাদের ‘Z9s’ সিরিজ ভারতে লঞ্চের ঘোষণার পর থেকে ভারতীয় ইউজাররা এর অপেক্ষাতে রয়েছে। এবার কোম্পানির তাদের এই সিরিজের অধীনে থাকা আপকামিং ফোনের দাম জানিয়ে দিয়েছে। জানিয়ে রাখি এই সিরিজের অধীনে ভারতে iQOO Z9s Pro এবং iQOO Z9s 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। একইসঙ্গে আগামী 4 আগস্ট পেশ করা হবে বলে জানানো হয়েছে।

iQOO Z9s Pro এর লঞ্চ

iQOO 4 আগস্ট বেঙ্গালুরু এবং কোয়েম্বাটুরে একটি ‘স্নিক পিক‘ সেশন আয়োজন করতে চলেছে এবং এখানে iQOO Z9s Pro দেখানো হবে। এই দিন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন জানানো হবে, তবে দাম জানার জন্য এখনও অপেক্ষা করতে হবে। এই ইভেন্টে iQOO এর সদস্যরা শামিল হতে পারে। তবে এই সিরিজের অধীনে iQOO Z9s Pro এবং iQOO Z9s 5G স্মার্টফোন লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে।

iQOO Z9s এবং Z9s Pro এর ছবি

ছবি অনুযায়ী এই iQOO Z9s Pro স্মার্টফোনটি দুটি কালার অপশনে পেশ করা হবে বলে জানা গেছে। এই ফোনটি গ্লাস ফিনিশ এবং ভেগান লেদার অপশনে লঞ্চ করা হবে। এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সহ রিং ফ্ল্যাশ লাইট রয়েছে। একইসঙ্গে iQOO Z9s স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা এবং 2x Portrait Zoom সহ লঞ্চ করা হবে। এই ফোনেও Aura Light যোগ করা হবে।

iQOO Z9s এবং Z9s Pro এর স্পেসিফিকেশন (লিক)

জানিয়ে রাখি উপরোক্ত স্পেসিফিকেশনগুলি লিক এবং অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। iQOO Z9s Pro 5G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।