Is that you in the Video ? আপনি কি এই ভিডিওতে আছেন? আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের কোনো বন্ধু যদি হঠাৎ করে আপনাকে এই মেসেজ পাঠায়, তাহলে আপনার প্রতিক্রিয়া কী হবে? হয়তো আপনিও এই মেসেজটি দেখার সাথে সাথে সেটা খুলবেন এবং ভিডিওটি দেখবেন। কিন্তু আপনি কি জানেন আপনার এই ছোট্ট একটি ভুল আপনার পুরো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। এই হ্যাকিং এর কারণে শুধুমাত্র আপনার ফেসবুক টাইমলাইন বা অ্যাকাউন্টের সাথে গোলমাল হবে, তাই নয়, বরং আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে এবং আপনার সম্পূর্ণ বন্ধু তালিকায় উল্টো পালটা মেসেজ পাঠানো হবে। এটি কোনও গল্প নয়, একটি ভয়ঙ্কর সত্যি। যা বর্তমানে 100% সত্য এবং এই Facebook মেসেঞ্জার scam খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।
Facebook Scam
অর্চনার ফেসবুক অ্যাকাউন্টে ঠিক এইরকম একটি মেসেজ এসেছিল যেখানে লেখা ছিল, ‘আপনি কি এই ভিডিওতে আছেন?’ এই মেসেজটির সাথে একটি URL লিঙ্কও দেওয়া হয়েছিল। সবার মতো তিনিও একথা ভাবেন যে তিনি সেই ভিডিওতে আছেন কি না ! বিষয়টি জানার জন্য অর্চনা সেই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করেন। লিঙ্কে কিছু পাওয়া যায়নি, তবে এই এক ক্লিকে অর্চনার পুরো ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়।
অর্চনা যখন সেই লিঙ্কে ক্লিক করেন, তখন ফেসবুকের লগইন পেজটি হাজির হয় যেখানে তাকে তার অ্যাকাউন্টে লগইন করতে হয়েছিল। বিষয়টিকে স্বাভাবিক মনে করে অর্চনা তার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। ফেসবুকে লগইন করলেও অর্চনা তার কোনো ভিডিও দেখতে পাননি। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি। অর্চনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা সব বন্ধুরা তার অ্যাকাউন্ট থেকে এই মেসেজটি পেতে শুরু করে। তার ফেসবুক বন্ধুদের কাছেও এই মেসেজ যায়, যেখানে লেখা ছিল’ is that you in the video ?
এই ফেসবুক মেসেঞ্জার Scam একটি চক্রের মতো কাজ করছে এবং একজনের মাধ্যমে অন্য অনেক ইউজারের অ্যাকাউন্ট হ্যাক করছে। আপনারা জেনে অবাক হবেন যে বন্ধুর কাছ থেকে অর্চনার কাছে এই মেসেজটি যেই বন্ধুর থেকে এসেছিল তার অ্যাকাউন্ট আগেই হ্যাক হয়ে গেছে। এখানে আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের জানা দরকার যে অর্চনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে, সে যে সতর্কতামূলক মেইলটি পেয়েছিল, সেই মেইল অনুযায়ী অর্চনার ফেসবুক আইডি নেপালে লগ ইন করা হয়েছিল।
Identity Theft
উপরে যে ঘটনাটি সম্পর্কে আপনাদের জানালাম সেটা Identity Theft এর একটি উদাহরণ। নাম থেকেই বোঝা যাচ্ছে যে Identity Theft হল সেটাকে বলা হয়, যখন একজন ব্যক্তির পরিচয় প্রতারণামূলকভাবে তার অনুমতি ছাড়া চুরি করা হয়। বিভিন্ন মানুষের পরিচয় চুরি করার পর সেই ব্যক্তির আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করা হয় এবং নানা ধরনের প্রতারণা করা হয়।
ফেসবুকের ক্ষেত্রে বলা যায়, এখানে আইডি চুরির মাধ্যমে যেমন অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড পাওয়া যায়, তেমনি আপনার ফোন নম্বর, ইমেল অ্যাকাউন্ট, লোকেশন এবং ফ্রেন্ডলিস্টে থাকা আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের ডেটাও হ্যাকাররা সংগ্রহ করে। আপনি যে নম্বরটি আধার কার্ড এবং ব্যাঙ্কে মোবাইল নম্বর যুক্ত করেছেন সেই নম্বরের মাধ্যমেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়।
হ্যাকারদের থেকে বাঁচার উপায়
শুধুমাত্র আপনার সচেতনতা এবং সতর্কতাই আপনাকে হ্যাকারদের ফাঁদ থেকে বা বাঁচাতে পারে। এই ফেসবুক মেসেঞ্জার Scam এত দ্রুত ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় কারণ হল মানুষের কৌতূহল, অর্থাৎ জানার ইচ্ছা। কি আছে সেই ভিডিওতে? পাঠানো লিঙ্কে কি আছে? এই সমস্ত চিন্তা আপনাকে হ্যাকারদের খপ্পরে ফেলতে পারে। তাই ফেসবুক মেসেঞ্জারের এই ধরনের scam এড়ানোর সবচেয়ে বড় উপায় হল কখনও সন্দেহ জনক কোনও লিঙ্ক খুলবেন না। যে ব্যক্তিটি সেই ভিডিও লিঙ্কটি আপনাকে পাঠাবে, তাকে আগে সম্পূর্ণ বিষয়টি জিজ্ঞেস করে নেবেন। সেই ব্যক্তিই আপনাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে, কারণ তার অ্যাকাউন্টটিও এই প্রক্রিয়ার মাধ্যমে আগেই হ্যাক হয়ে থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











