Highlights
- itel A70 ফোনে 6.6 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে।
- এতে 12GB পর্যন্ত এক্সটেন্টেড RAM যোগ করা হয়েছে।
- এই ফোনে LED ফ্ল্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
আইটেল তাদের কম দামের স্মার্টফোনের জন্য যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এবার কোম্পানি তাদের এই সুনাম ধরে রেখে নতুন itel A70 পেশ করেছে। এই সস্তা ফোনে উল্লেখযোগ্য ফিচার হিসাবে ডায়নামিক বার টেকনোলজি যোগ করা হয়েছে, যা ব্যাটারি, ইনকামিং কলের মতো বেশ কিছু নোটিফিকেশন স্ক্রিনের ওপরের দিকে দেখা যায়। এছাড়াও এই ফোনে 6.6 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং 12GB পর্যন্ত এক্সটেন্টেড RAM দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। আরও পড়ুন: রিপোর্ট : মোবাইল মার্কেটে বড় ফেরবদল! জেনে নিন কে করল বাজিমাত আর কেই বা হল চিৎপাত
itel A70 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: itel A70 ফোনটিতে 6.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছয়ে। এই স্ক্রিন এইচডি+ রেজলিউশন, 60Hz রিফ্রেশরেট, 120Hz টাচ স্যাম্পেলিং রেট, 20:9 আসপেক্ট রেশিও, 90 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও এবং 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে এন্ট্রি লেভেল Unisoc T603 চিপসেট যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 4GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের মেমরি বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট এবং RAM বাড়ানোর জন্য এক্সটেন্টেড 8GB RAM রয়েছে।
- ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে AI ফিচারযুক্ত 13MP প্রাইমারি এবং 0.3MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP AI ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel A70 ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, 4G LTE, 3.5 এমএম অডিও জ্যাক, ব্লুটুথ v5.0, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
- ওএস: itel A70 ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
- নতুন ফিচার: এই ফোনে ব্যাটারি স্ট্যাটাস, ইনকামিং কল এবং আনলক স্ট্যাটাস প্রভৃতি তথ্য দেখার জন্য নচের কাছে ডায়নামিক বার ফিচার দেওয়া হয়েছে।
- থিকনেস: এই পাতলা এবং হালকা ফোনের থিকনেস মাত্র 8.6 এমএম।
itel A70 এর দাম এবং সেল
এই ফোনটি তিনটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। খুব তাড়াতাড়ি কোম্পানি এই ফোনের দাম ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। আপাতত এই ফোনের আনুমানিক দাম USD 90 অর্থাৎ প্রায় 7,490 টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
- ফোনটির বেস ভেরিয়েন্টে 3GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
- এই ফোনের বাকি দুটি মডেলে 4GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
- ফোনটির 3GB RAM মডেলে 5GB এবং 4GB RAM মডেলে 8GB extented RAM ফিচার রয়েছে। এর সাহায্যে ফোনের RAM 12জিবি পর্যন্ত বাড়ানো যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
