ভারতে লঞ্চ হল নতুন ফিচার ফোন itel ACE 4 Shine, রয়েছে 1000mAh ব্যাটারি এবং Type-C চার্জিং পোর্ট, দাম মাত্র 1,059 টাকা

itel ভারতের বাজারে তাদের নতুন ফিচার ফোন itel ACE 4 Shine লঞ্চ করে দিয়েছে। যেসব ইউজাররা কম দামে বড় ব্যাটারি, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং বেসিক ব্যাবহারের জন্য একটি নতুন ফিচার ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুণ অপশন। এছাড়াও এই ফোনে কার্ভড ডিজাইন, টেক্সচার্ড ফিনিশ, Radiant Keypad, Wireless FM এবং King Voice ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফিচার ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

itel ACE 4 Shine ফোনের ফিচার

itel ACE 4 Shine ফোনে কার্ভড বডি সহ প্রিমিয়াম টেক্সচার্ড ফিনিশ রয়েছে। এই ফোনে 1.77 ইঞ্চির QQVGA ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের রেজোলিউশন 128×160 পিক্সেল। এতে Radiant Keypad যোগ করা হয়েছে। বড় ফন্টের এই ডায়ালারের সাহায্যে ইউজারদের নাম্বার দেখতে ও ডায়াল করতে সুবিধা হবে।

itel ACE 4 Shine ফোনে UNISOC SC6533G প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 4MB + 8MB মেমরি যোগ করা হয়েছে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 32GB পর্যন্ত বাড়ানো যায়।

এই ফোনটি সিনিয়র সিটিজেন এবং প্রথমবার মোবাইল ইউজারদের জন্য এই ফোনটি সুন্দর বিকল্প। itel ACE 4 Shine ফোনে King Voice ফিচার রয়েছে। এই ফিচার কল এলে আওয়াজ করে জানিয়ে দেবে। এই ফিচার হিন্দি ও ইংরেজি ভাষা সাপোর্ট করে।

itel ACE 4 Shine ফোনে 1000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে 8 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং 8.3 ঘন্টা টকটাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

এই ফোনে অটো কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং এবং SOS ফিচার রয়েছে। এই SOS ফিচার আপৎকালীন পরিস্থিতিতে যথেষ্ট উপযোগী হয়ে উঠতে পারে। itel ACE 4 Shine ফোনে 500 ছবি সহ কন্ট্যাক্ট সেভ করা যাবে।

itel ACE 4 Shine ফোনে Wireless FM এর সঙ্গে রেকর্ডিং ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে কোনো হেডফোন কানেক্ট না করেই FM রেডিও শোনা যাবে। এছাড়াও এতে 3.5mm অডিও জ্যাক রয়েছে। এর পাশাপাশি এই ফোনে Bluetooth কানেক্টিভিটি যোগ করা হয়েছে।

এই ফোনটি 2G নেটওয়ার্কে কাজ করে এবং এতে 900/1800MHz ব্যান্ড সাপোর্ট রয়েছে। itel ACE 4 Shine ফোনে দুটি সিম কার্ড ব্যাবহার করা যায়। ভারতীয় ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে এই ফোনে নয়টি ভারতীয় ভাষা সাপোর্ট রয়েছে। এই ফোনটি ইংরেজি, হিন্দি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবী, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় কাজ করতে পারে।

itel ACE 4 Shine ফোনটির ডিসপ্লেতে 22টি ভাষা সাপোর্ট রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফিচার Bureau of Indian Standards (BIS) সার্টিফিকেশন পেয়েছে। এর ফলে ইংরেজি ছাড়া অন্যান্য ভাষায় ফোনটি ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না। এছাড়াও এই ফোনে ভিডিও প্লেয়ার, FM, ফাইল ম্যানেজার, ক্যালেন্ডার, অ্যালার্ম, ক্যালকুলেটর এবং টর্চ রয়েছে।

itel ACE 4 Shine ফোনের দাম এবং সেল

ভারতে itel ACE 4 Shine ফোনটি মাত্র 1,059 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অনলাইন ও অফলাইন স্টোরের মাধ্যমে Black, Magic Blue এবং Forest Green কালার অপশনে সেল করা হবে। সস্তা দামে 1000mAh ব্যাটারি, Type-C পোর্ট, Wireless FM, Bluetooth এবং SOS ফিচারের দৌলতে এই ফোনটি একটি সুন্দর বিকল্প। ইউজাররা এই ফোনটি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here