আজকের দিনে দাঁড়িয়ে বাজারে একের পর এক বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ হয়ে চলেছে। 5,500mAh এবং 6,000mAh ব্যাটারি সহ ফোন রীতিমত জল-ভাত হয়ে গেছে। তবে 10,000mAh battery নেহাত মুখের কথা নয়। কম দামে স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড itel তাদের এমন একটি শক্তিশালী ব্যাটারি সহ Power 70 স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুন itel Power 70 স্মার্টফোনের দাম $85 টাকা থেকে শুরু অর্থাৎ প্রায় 7,450 টাকা রাখা হয়েছে।
itel Power 70 এর ব্যাটারি
itel Power 70 ফোনের বিশেষত্ব হল শক্তিশালী ব্যাটারি। এই ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সঙ্গে একটি বিশেষ কভার দেওয়া হয়েছে, এর মধ্যে 4,000mAh ব্যাটারি রয়েছে। এই স্পেশাল কেসে ইউএসবি পোর্ট কানেকশন রয়েছে, ফলে ফোনের ইন্টারনাল ব্যাটারি সহযোগিতায় 10,000mAh ব্যাটারি পারফরমেন্স পাওয়া যায়। জানিয়ে রাখি কোম্পানির এই ফোনটিতে 18W চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
itel Power 70 এর স্পেসিফিকেশন
- MediaTek Helio G50 Ultimate
- 8GB RAM + 256GB Storage
- 6.67″ HD+ 120Hz Display
- 13MP Back Camera
- 8MP Front Camera
ডিসপ্লে: itel Power 70 ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 700nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই আইটেইল ফোনটিতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হ্যালিও জি50 আল্টিমেট প্রসেসর দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে এই ফোনটি অ্যান্ড্রয়েড ওএস সহ পেশ করা হয়েছে।
স্টোরেজ: itel Power 70 ফোনটি 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের ভ্যানিলা মডেলে 4GB RAM সহ 128GB এবং 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইট সহ 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
অন্যান্য ফিচার: itel Power 70 ফোনটিতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করে। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক, একটি লাউড স্পীকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
