টেক কোম্পানি আইটেল গত মাসে ভারতের মার্কেটে তাদের লেটেস্ট লো বাজেট স্মার্টফোন হিসেবে iTel A26 ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 5,999 টাকা দামে মার্কেটে আনা হয় যা এর সস্তা দামের দৌলতে Xiaomi ও Realme এর বেশ কিছু ফোনকে টক্কর দিচ্ছে। কোম্পানি এবার আন্তর্জাতিক মার্কেটেও তাদের প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে iTel S17 স্মার্টফোন পেশ করেছে। সুন্দর ফিচার ও স্পেসিফিকেশনযুক্ত এই ফোনটিও কোম্পানি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করেছে।
iTel S17 এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে iTel S17 ফোনটি ওয়াটারড্রপ নচযুক্ত 6.6 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বডি পলিকার্বনেট দিয়ে তৈরি করা হয়েছে এবং এর ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে অল্প চিন পার্ট আছে। ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
কোম্পানির iTel S17 ফোনটি Android 11 Go Edition এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে 1.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াড কোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 1 জিবি র্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। তবে অ্যান্ড্রয়েড গো এডিশন থাকার ফলে কম র্যাম নিয়েও ফোনটি স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 128 জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে গুগল গো অ্যাপগুলি ব্যবহার করা যায় যা কম ইন্টারনেট ও স্টোরেজ দখল করে।
ফোটোগ্ৰাফির জন্য iTel S17 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 0.3 এমএম এআই লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচের ব্যাটারি আছে। ভারতের মার্কেটে iTel S17 ফোনটি কবে আসবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
iTel S17 এর দাম
কোম্পানি তাদের লেটেস্ট iTel S17 ফোনটি নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ করেছে। নাইজেরিয়ায় এই ফোনটি 1GB RAM ও 16GB স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেখানে ফোনটির দাম রাখা হয়েছে N45,000 এবং ভারতীয় টাকায় এই দাম 8,220 টাকার কাছাকাছি। মার্কেটে ফোনটি Sky Blue, Multicolor Green ও Deep-Ocean Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
