রিলায়েন্স জিও তাদের প্রিপেইড গ্ৰাহকদের জন্য 2,121 টাকা দামের একটি নতুন ও দুর্দান্ত প্ল্যান পেশ করেছে। এই নতুন প্ল্যানের সঙ্গে কোম্পানি বেশ কিছু অসাধারণ অফারও দিচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই রিচার্জ থেকে পাওয়া সুবিধাগুলি অনেকটা 2,020 টাকা দামের প্ল্যানটির মতোই। কোম্পানি তাদের 2,020 টাকা দামের প্ল্যানটি “2020 হ্যাপি নিউ ইয়ার” নামে পেশ করেছিল, কিন্তু বর্তমানে এই প্ল্যানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিনামূল্যে দেওয়া হল 2000 ইউনিট Apple iPhone, জেনে নিন আসল ঘটনা
2,121 টাকা দামের প্রিপেইড প্ল্যানের বেনিফিট
রিলায়েন্স জিও তাদের নতুন 2,121 টাকা দামের প্ল্যানটি 336 দিনের জন্য পেশ করেছে। এই প্ল্যানে গোটা ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে প্রতিদিন 1.5 জিবি করে হাই স্পীড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। আপনি যদি নতুন গ্ৰাহক হয়ে থাকেন তবে আপনি ডেটা ছাড়াও পাবেন বিনামূল্যে আনলিমিটেড জিও থেকে জিও ও জিও থেকে ল্যান্ডলাইন ভয়েস কল উপভোগ করার সুযোগ।
এই প্ল্যানে নন জিও কলের জন্য 12,000 মিনিট টকটাইম পাওয়া যাবে। এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস উপভোগ করা যাবে। এছাড়া এই প্ল্যানে বিভিন্ন জিও অ্যাপ্লিকেশন যেমন JioTV, JioCinema, JioNews ও অন্যান্য অ্যাপের ফ্রি অ্যাকসেসও পাওয়া যাবে।
আরও পড়ুন: 3 জিবি র্যাম ও 3,450 এমএএইচ ব্যাটারীর সঙ্গে লঞ্চ হল এলজির সস্তা স্মার্টফোন LG W10 Alpha
জিওর পক্ষ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে 2,121 টাকা দামের রিচার্জ প্ল্যানটি লিস্টেড করে দেওয়া হয়েছে। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী কোম্পানি 2,121 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি লঞ্চ করার সঙ্গে সঙ্গে 2,020 টাকা দামের প্ল্যানটি বন্ধ করে দিয়েছে।
কোম্পানির আগের 2,020 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানটিতেও প্রতিদিন 1.5 জিবি হাই স্পীড ডেটা, আনলিমিটেড ফ্রি জিও থেকে জিও ও ল্যান্ডলাইন কলের সুবিধা পাওয়া যেত, তবে এই প্ল্যানটির ভ্যালিডিটি ছিল 365 দিন।
প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে Netflix এর স্পীড ইন্ডেক্স থেকে জিও ফাইবারের গড় স্পীড 3.63 এমবিপিএস ছিল বলে জানা গেছে এবং এই স্পীডের সঙ্গে কোম্পানি প্রথম স্থানে তার জায়গা করে নিয়েছে। এইবার কোম্পানি স্পীডের দিক থেকে এয়ারটেল ও স্পেট্রার মতো ব্রডব্যান্ড প্রোভাইডার কোম্পানিগুলিকেও পিছনে ফেলে দিয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











