সস্তা রিচার্জ প্ল্যানে বড় পরিবর্তন করল Jio, জেনে নিন ডিটেইলস

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের সবচেয়ে সস্তা 19 টাকা এবং 29 টাকা দামের ডেটা ভাউচারের ভ্যালিডিটির ক্ষেত্রে পরিবর্তন করেছে। কোম্পানির ইউজারদের স্বল্প মেয়াদের জন্য ডেটার প্রয়োজন মেটানোর জন্য এই ভাউচারগুলি সবচেয়ে বেশি ব্যাবহৃত হয়। মনে করিয়ে দিই কয়েক মাস আগে কোম্পানির এই 19 টাকা দামের ভাউচারটি 15 টাকা এবং 29 টাকা দামের ভাউচারটি 25 টাকার বিনিময়ে পাওয়া যেত। এই বছরের শুরুতে কোম্পানির সমস্ত প্ল্যানের দাম বাড়ানোর সময় এই প্ল্যানদুটির দামও বাড়ানো হয়েছিল। মূলত কোম্পানির অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) বৃদ্ধি করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

আরও পড়ুন: স্বয়ং জিওর মতে এটি Jio Best 5G প্ল্যান, প্রতিদিন পাওয়া যায় 2GB ডেটা, জেনে নিন ডিটেইলস

Jio প্ল্যানের পরিবর্তন

রিলায়েন্স জিও তাদের 19 টাকা এবং 29 টাকা দামের ডেটা ভাউচারের ভ্যালিডিটি পরিবর্তন করেছে। এত দিন পর্যন্ত 19 টাকা দামের ভাউচারে অ্যাক্টিভ বেস প্ল্যানের সমান ভ্যালিডিটি দেওয়া হত। অর্থাৎ কোনো ইউজারের বেস প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন হলে তিনি এই ভাউচারটিও 70 দিন বা ডেটা শেষ হওয়া পর্যন্ত ব্যাবহার করতে পারতেন। এখন ভ্যালিডিটি কমিয়ে 1 দিন করে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে 19 টাকা দামের ডেটা ভাউচার রিচার্জ করে মাত্র 1 দিন উপভোগ করা যাবে।

কোম্পানির 29 টাকা দামের ডেটা ভাউচারের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটিও আগে বেস প্ল্যানের সঙ্গে শেষ হত। এখন এটি কমিয়ে 2 দিন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jio Postpaid Family Plans 2025: দেখে নিন জিও পোস্টপেইড ফ্যামিলি প্ল্যানের দাম, ভ্যালিডিটি, ডেটা বেনিফিট সহ অন্যান্য ডিটেইলস

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে তাদের 899 টাকা এবং 349 টাকা দামের প্ল্যানদুটিকে Best 5G Plan বলে ঘোষণা করেছে। নিচে এই প্ল্যানদুটির ডিটেইলস সম্পর্কে জানানো হল।

  1. জিওর 349 টাকা দামের প্ল্যান: যারা কম খরচে জিওর 5G প্ল্যান উপভোগ করতে চান তাদের জন্য কোম্পানির 349 টাকা দামের প্ল্যানটি সেরা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এতে প্রতিদিন 2জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এছাড়াও এর সঙ্গে ডেইলি 100 ফ্রি এসএমএস এবং কিছু জিও অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে।
  2. জিওর 899 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 2জিবি করে ডেটা এবং এক্সট্রা 20জিবি ডেটা পাওয়া যায়। তবে এই এক্সট্রা ডেটা সীমিত সময়ের জন্য দেওয়া হচ্ছে। এর সঙ্গে যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএস দেওয়া হয়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 90 দিন।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here