লঞ্চ হল জিওরেল অ্যাপ, বাড়ি বসে বুক করা যাবে টিকিট ও পাওয়া যাবে সব তথ্য সম্পূর্ণ ফ্রি

রিলায়েন্স জিও যত দ্রুত ভারতীয় টেলিকম জগতে নিজের বিস্তার ঘটিয়েছে তত দ্রুততার সঙ্গে এগোনোর কথা অন‍্য কোনো কোম্পানি স্বপ্নেও ভাবতে পারেনি। জিও কয়েক মাস পর্যন্ত ফ্রিতে ইন্টারনেট ও কলিঙের সুবিধা দেওয়ার ফলেই আজ ভারতীয় টেলিকম বাজারের সব সার্ভিস এত সস্তা। টেলিকম জগতে বিস্তারের পর জিও 4জি ফিচার ফোন লঞ্চ করে মোবাইল বাজারেও প্রতিপত্তি দখল করে। এবার ইউজারদের আরও বেশি বেনিফিট দেওয়ার জন্য জিও “জিওরেল” অ্যাপ চালু করে।

জিওকে টক্কর দিতে বিএস‌এন‌এল লঞ্চ করল 269 টাকার প্রিপেইড প্ল‍্যান, 2.6 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আরও অনেক কিছু

নাম থেকেই বোঝা যাচ্ছে জিওরেল অ্যাপটি মূলত রেলওয়ে সম্পর্কিত বেনিফিট দেওয়ার জন্য লঞ্চ করা হয়েছে। জিওরেল অ্যাপের মাধ্যমে ইউজার একটি ক্লিকেই ঘরে বসে টিকিট বুক করতে পারবেন। শুধু এটুকুই নয় টিকিট ক‍্যানসেল, ওয়েটিং লিস্ট সম্পর্কে তথ্য, পিএন‌আর স্ট‍্যাটাস, তৎকাল টিকিট, ট্রেনের রানিং স্ট‍্যাটাস ইত্যাদি সুবিধাও এই অ্যাপে পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। কোম্পানির শুরু করা নতুন অ্যাপ ভারতীয় রেলওয়ে বিভাগের সমস্ত সার্ভিস‌ই তাদের ইউজারদের দিতে সক্ষম।

জিওরেল ডিজিটাল ইন্ডিয়ার উদ্দেশ্যে একটি বড় ধাপ যা সুদূর গ্ৰামেও ইন্টারনেটের মাধ্যমে ভারত সরকারের সমস্ত সেবা বিনামূল্যে পৌঁছে দিচ্ছে। জিওরেল অ্যাপের মাধ্যমে স্টেশনে না গিয়ে এবং লম্বা লাইনে না দাঁড়িয়েই মোবাইলের সাহায্যে ট্রেনের টাইমিং, ট্রেনের রুট, ট্রেনে সিট আছে কি না এই সব খবর পাওয়া যাবে। ই ওয়ালেট ও ব‍্যাঙ্ক কার্ডের মাধ্যমে জিওরেল অ্যাপে টিকিটের জন্য পেমেন্ট‌ও করা যাবে। এক‌ই ভাবে টিকিট ক‍্যানসেল করে সেই টিকিটের দাম‌ও ফেরত পাওয়া যাবে।

কম দামে অফলাইন পাওয়া যাচ্ছে নোকিয়া 6.1, নোকিয়া 5.1 ও নোকিয়া 3.1 স্মার্টফোন

জিওরেল অ্যাপ এই মুহূর্তে শুধুমাত্র কোম্পানির 4জি ফিচার ফোন জিওফোন ও জিওফোন 2 তেই ইনস্টল করে ব‍্যবহার করা যাবে। অ্যাপটি জিও অ্যাপস্টোর থেকে ডাউনলোড করা যাবে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানি অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল‍্যাটফর্মেও লঞ্চ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here