Home খবর Jio লঞ্চ করল নতুন প্রিপেইড প্ল‍্যান, 350 GB ডেটার সঙ্গে পাওয়া যাবে ফ্রি কলিং

Jio লঞ্চ করল নতুন প্রিপেইড প্ল‍্যান, 350 GB ডেটার সঙ্গে পাওয়া যাবে ফ্রি কলিং

ভারতীয় টেলিকম সেক্টরের অন‍্যতম বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের গ্ৰাহকদের জন্য 4,999 টাকা দামের লং টার্ম প্ল‍্যান পেশ করেছে। ইউজারদের জন্য পেশ করা এই প্রিপেইড প্ল‍্যানটি কোম্পানির পক্ষ থেকে গত বছর ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল। কিন্তু আরও একবার এই এক বছরের ভ‍্যালিডিটিওয়ালা প্ল‍্যানটি গ্ৰাহকদের ফিরিয়ে আনা হয়েছে। এই প্রিপেইড প্ল‍্যানে অন‍্যান‍্য প্ল‍্যানের তুলনায় বেশি ডেটা ও কলিঙের সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: আরও শক্তিশালী হল Vivo Y91i, জেনে নিন 3 জিবি র‍্যামযুক্ত নতুন ভেরিয়েন্টের দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের এই প্ল‍্যানটি আরও একবার পেশ করায় অন‍্যান‍্য কোম্পানিগুলিকে প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানির হাতে আরও প্ল‍্যান আছে যা রিচার্জ করলে এক বছরের জন্য কলিং ও ডেটা উপভোগ করা যায়। চলুন জেনে নেওয়া যাক এই লং টার্ম প্ল‍্যানের ডিটেইলস সম্পর্কে।

প্ল‍্যানে যা বেনিফিট পাওয়া যাবে

রিলায়েন্স জিওর গ্ৰাহকরা এই প্ল‍্যানে 350 জিবি ডেটা পাবেন। এই প্ল‍্যানে জিও টু জিও আনলিমিটেড ভয়েস কল উপভোগ পাওয়া যায়। এর সঙ্গে অফ নেট কলের জন্য এই প্ল‍্যানে 12,000 মিনিট টকটাইম দেওয়া হয়। এই 12,000 মিনিট শেষ হয়ে গেলে অফ নেট কলের জন্য আলাদাভাবে দাম দিতে হবে। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 360 দিন।

আরও পড়ুন: লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তা পপ-আপ ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, মাত্র 9999 টাকার বিনিময়ে পাওয়া যাবে 4000 mAh ব‍্যাটারী, 4 GB RAM ও 48 MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা

1,299 টাকা দামের প্ল‍্যান

এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 336 দিন। এই প্ল‍্যানটি মূলত সেইসব গ্ৰাহকদের কথা মাথায় রেখে পেশ করা হয়েছে যারা কম ডেটা ব‍্যবহার করেন। এই প্ল‍্যানে 24 জিবি ডেটার সঙ্গে 3,600 এস‌এম‌এস পাওয়া যায়। কোম্পানির এই 1,299 টাকার প্ল‍্যানটি রিচার্জ করলে আনলিমিটেড জিও টু জিও ভয়েস কল উপভোগ করা যাবে। অন‍্যান‍্য নেট‌ওয়ার্কের জন্য এই প্ল‍্যানে 12,000 এফ‌ইউপি মিনিট দেওয়া হবে।

2,121 টাকা দামের প্ল‍্যান

কিছু দিন আগে কোম্পানি 2,121 টাকা দামের একটি নতুন প্ল‍্যান পেশ করেছে। কোম্পানির এই প্ল‍্যানটি রিচার্জ করলে 336 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি করে হাইস্পীড ডেটা উপভোগ করা যায়। ডেটা ছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড অন নেট ও অফ নেট কল দেওয়া হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন