Home খবর 10 হাজারের কম দামে লঞ্চ হবে Jio Phone 5G, জেনে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন

10 হাজারের কম দামে লঞ্চ হবে Jio Phone 5G, জেনে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন

শীঘ্রই মার্কেটে আসতে পারে Jio Phone 5G। মুকেশ আম্বানি এই ফোনটির উল্লেখ করার পর থেকেই ভারতীয় মোবাইল ইউজাররা এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদিও কোম্পানি এখনও রিলায়েন্স Jio এর 5G ফোন লঞ্চের বিষয়ে কোনও অফিসিয়াল তথ্য জানায়নি, তবে একটি নতুন লিক রিপোর্টে Jio Phone 5G-এর লাইভ ইমেজ সামনে এসেছে, যেখানে এই ফোনের সম্পূর্ণ লুক এবং অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। আরও পড়ুন: FCC সাইটে তালিকাভুক্ত Vivo Y27 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Jio Phone 5G ফোনের লুক

ফ্রন্ট প্যানেল: Jio Phone 5 এর ফ্রন্ট প্যানেলে ‘U’ আকৃতির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই নচের ঠিক উপরে ফোনের স্পিকারটি দেওয়া হয়েছে। স্ক্রিনের তিন দিকে সরু বেজেল দেওয়া হয়েছে। ডিসপ্লেতে টাচ নেভিগেশন বাটন দেখা গেছে।

রেয়ার প্যানেল: Jio Phone 5G ফোনের ব্যাক প্যানেলটি একটি প্লাস্টিকের বডি সহ আসবে বলে মনে হচ্ছে, যা সম্ভবত সরিয়ে আলাদাও করা যেতে পারে। উপরের এবং মাঝখানে উল্লম্ব আকৃতির একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে দুটি লেন্স এবং একটি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। ‘Jio’ লোগোটি প্যানেলের মাঝখানে রাখা হয়েছে এবং নীচের দিকে ‘5G’ লেখা আছে। রেয়ার প্যানেলের উভয় সাইডে বিন্দুগুলিও প্রিন্ট করা হয়েছে। এখানে সবথেকে নীচে ‘ultimate speed, unlimited experiences’ লেখা রয়েছে।

সাইড প্যানেল: লিক হওয়া ফটো অনুযায়ী, Jio এর 5G ফোনের সাইড প্যানেলগুলির চেহারা খুব স্পষ্ট নয়, তবে এর ডানদিকে ভলিউম রকারটি দেখা গেছে। এর নিচে পাওয়ার বাটনও থাকবে বলে অনুমান করা হচ্ছে। ফোনের নীচের প্যানেলে স্পিকার এবং USB পোর্ট দেখা যাবে। আরও পড়ুন: জেনে নিন মোবাইলে লোকেশন অন করার সহজ পদ্ধতি

Jio Phone 5G ইন্টারনেট স্পিড

লিক হওয়া ফটো অনুযায়ী Jio Phone 5G তে 5G পরিষেবা চালানো হয়েছে এবং ইন্টারনেট স্পিড টেস্ট এ 470.17Mbps ডাউনলোড স্পিড এবং 34.25Mbps আপলোড স্পিড পেয়েছে। ফটোতে মোবাইলের লোকেশন উত্তরপ্রদেশের লখনউ এর রয়েছে৷ যেখানে Jio 5G ফোন 24ms লেটেন্সি পাচ্ছে। ফটোতে দেখানো ফোনটি Jio 5G n78 ব্যান্ডে চলছে।

Jio Phone 5G ফোনের দাম (সম্ভাব্য)

Jio ফোন 5G ফোনটির দাম ভারতে 10 হাজার টাকা দামের কম হবে। লিক রিপোর্ট অনুসারে এই বছর দিওয়ালির পরে এই ফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ হতে পারে। মুকেশ আম্বানি তার Jio Phone 5G ফোনটি নভেম্বর-ডিসেম্বর মাসে লঞ্চ করতে পারেন।

Jio Phone 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্ক্রিন: Jio Phone 5G ফোনটি 1600 x 720 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.5-ইঞ্চি HD + ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। এই ফোনের স্ক্রিনটি IPS LCD প্যানেলে নির্মিত হতে পারে, যা 60Hz রিফ্রেশরেটে কাজ করবে। আরও পড়ুন: ভারতে Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারেন ইলন মাস্ক, বড়সড় ধাক্কা পেতে পারে আম্বানির Jio!

OS: Jio Phone 5G ফোনে Pragati OS দেওয়া যেতে পারে, যা Google দ্বারা বিশেষত ভারতীয় মোবাইল ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমে ভারতীয় আঞ্চলিক ভাষাগুলির সাপোর্টও রয়েছে।

প্রসেসর: লিক অনুযায়ী Jio Phone 5G ফোনে MediaTek Dimensity 700 বা Unisoc 5G প্রসেসর দেওয়া যেতে পারে। আবার Qualcomm Snapdragon 480 চিপসেট দেওয়ার বিষয়টিও পুরনো লিকে প্রকাশ পেয়েছে।

মেমরি: এই 5G মোবাইল ফোনটি 4 GB RAM + 32 GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা যেতে পারে, এতে বাহ্যিক মাইক্রোএসডি কার্ড সাপোর্টও দেওয়া হবে। আরও পড়ুন: মার্কেটে এসে গেছে শক্তিশালী JCB Toughphone, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য JioPhone 5G ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল + 2মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। ফ্রন্ট প্যানেলে একটি 5-মেগাপিক্সেল সেলফি সেন্সর দেখা যাবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Reliance Jio 5G স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন