Home খবর তাহলে কি এখন লঞ্চ হবে না Jio Phone 5G? Bharat V2 4G ফোনটি নিয়ে Jio এর কী প্ল্যান? জেনে নিন ডিটেইলস

তাহলে কি এখন লঞ্চ হবে না Jio Phone 5G? Bharat V2 4G ফোনটি নিয়ে Jio এর কী প্ল্যান? জেনে নিন ডিটেইলস

Reliance Jio গত বছর অর্থাৎ 2022 সালে তাদের 45 তম বার্ষিক সাধারণ সভা (AGM) এর প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করেছিল যে তারা এবং Google একসাথে মিলে লো বাজেট 5G ফোন তৈরি করবে যা শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের সবচেয়ে লো বাজেট 5G ফোন হবে। সেই ঘোষণার পর থেকেই Jio Phone 5G ফোনের জন্য অপেক্ষা চলছে। তবে এখন কোম্পানির Jio Bharat V2 4G লঞ্চ হওয়ার পর প্রশ্ন উঠছে যে কোম্পানি কি তাহলে এখন আর Jio Phone 5G লঞ্চ করবে না? আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

Jio Phone 5G লঞ্চ হবে কি না?

আপনিও যদি ভেবে থাকেন যে মুকেশ আম্বানির Reliance Jio এবং Google যৌথভাবে তৈরি করা বিশ্বের সবচেয়ে লো বাজেট 5G ফোনটি এখন লঞ্চ হবে না, তাহলে আপনি ভুল ভাবছেন। এটি মোটেও সত্য নয়। যদিও কোম্পানি এখনও Jio Phone 5G লঞ্চের ইঙ্গিত দেয়নি, তবে এর মানে এই নয় যে কোম্পানি তাদের 5G ফোন লঞ্চ বাতিল করছে। আগামী সময় Jio ফোন 5G অবশ্যই লঞ্চ হবে।

Jio Phone 5G কবে লঞ্চ হবে?

29 আগস্ট 2022-এ প্রথমবার Jio Phone 5G ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি 29 জানানো হয়েছিল।RIL AGM-এর প্ল্যাটফর্ম থেকে ফোনটির লঞ্চ সম্পর্কে জানানো হয়েছিল। তারপর থেকেই ফোন লঞ্চের টাইমলাইন নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। প্রায় এক বছর পেরিয়ে যাওয়ার পরে, সাম্প্রতিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে Jio Phone 5G এই বছর দীপাবলি উপলক্ষে মার্কেটে লঞ্চ হতে পারে। এই লো বাজেট 5G Jio ফোনটি নভেম্বর 2023-এ লঞ্চ হতে পারে।

কত দাম হতে পারে?

Jio ফোন 5G মুকেশ আম্বানির কোম্পানি Reliance Jio এর বহু প্রতীক্ষিত প্রজেক্ট। এর জন্য Jio টেক জায়ান্ট Google এবং চিপসেট নির্মাতা qualcomm এর সাথে পার্টনারশিপ করেছে।Jio বিশ্বের সবচেয়ে লো বাজেট 5G ফোন বানানোর চেষ্টা করছে। অনুমান করা হচ্ছে Jio Phone 5G ফোনের প্রারম্ভিক দাম 5,000 টাকা হতে পারে। আরও পড়ুন: লঞ্চ হল boAt Airdopes Alpha বাডস্, দাম মাত্র 799 টাকা

সাম্প্রতিক কিছু লিক রিপোর্ট অনুযায়ী Jio Phone 5G ফোনটির বেস ভেরিয়েন্টের দাম প্রায় 8 হাজার হতে পারে। এটি 4GB RAM সাপোর্ট করতে পারে। এই ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্টটি 6GB র‌্যাম মেমরি সহ লঞ্চ হতে পারে, যার দাম 12,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে এটি এই ফোনের একটি সম্ভাব্য দাম যেটা লিক রিপোর্টে সামনে এসেছে।

Jio Bharat V2 4G ফোনটি কেমন?

Jio Bharat V2 4G ফোনটি কোম্পানির ‘2G Mukt Bharat’ নীতির অধীনে লঞ্চ হয়েছে। এই ফোনের মাধ্যমে কোম্পানির পরিকল্পনা হল 2G ইউজারদের ফিচার ফোনগুলিকে 4G নেটওয়ার্কে শিফট করা। কোম্পানি কিপ্যাড ফোনেই 4G নেটওয়ার্ক কানেকশন প্রদান করছে যাতে ফিচার ফোন ইউজাররাও 4G ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারেন। Jio Bharat V2 4G ফোনে কোম্পানি UPI পেমেন্টের অপশনও রয়েছে দিয়েছে, যা ডিজিটাল ট্রানজেকশনও শেখাবে।

Jio Bharat V2 ফোনের দাম ও ফিচার

এই 4G ফিচার ফোনটি Reliance Jio সিমে ন্যূনতম 123 টাকার রিচার্জের সাথে 999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এইফোনের উল্লেখযোগ্য ফিচারগুলি হল –

এছাড়াও এই নতুন Jio 4G ফিচার ফোনে রয়েছে 3.5mm জ্যাক, FM রেডিও, লাউডস্পিকার, টর্চ লাইট, Jio-pay UPI, 23টি ভাষার সাপোর্ট, Jioসিনেমা এবং JioSaavn ইত্যাদি। আরও পড়ুন: Nokia লঞ্চ করল দুটি নতুন ফিচার ফোন, পাওয়া যাবে UPI ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন