ইউজারদের জন্য মুকেশ আম্বানির উপহার! 31 জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে Jio এর স্পেশাল প্ল্যান

ভারতের অন্যতম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও তাদের ইউজারদের জন্য সুখবর নিয়ে এসেছে। Mukesh Ambani এর কোম্পানি জিও তাদের স্পেশাল নিউ ইয়ার প্ল্যান এখনই বন্ধ করবে না বলে জানিয়েছে। মনে করিয়েদিই এই প্ল্যানটি ডিসেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল এবং এর ভ্যালিডিটি 11 জানুয়ারী পর্যন্ত জারি করা হয়েছে। তবে এবার 2025 সালের 31 জানুয়ারি এই প্ল্যানের সময়সীমা বাড়ানো হয়েছে। অর্থাৎ ইউজাররা 31 জানুয়ারি পর্যন্ত এই প্ল্যানে রিচার্জ করতে পারবেন। কোম্পানি এই প্ল্যানটির মেয়াদ আরও বাড়াবে কি না সেই বিষয়ে এখন নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিওর স্পেশাল নিউ ইয়ার প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: রিলায়েন্স জিওফাইবার, এয়ারফাইবার প্ল্যানে বিনামূল্যে দুই বছরের YouTube Premium, জেনে নিন বিস্তারিত

Jio Recharge Plan 2025, কত দিন থাকবে অফার?

প্রতি বছরের মতো এই বছরও Reliance Jio তাদের New Year Welcome Plan 2025 প্ল্যান লঞ্চ করেছিল। তবে কোম্পানির পক্ষ থেকে প্রথমে এই অফার 11 জানুয়ারি পর্যন্ত জারি করা হয়েছিল। এবার 31 জানুয়ারি পর্যন্ত প্ল্যানটি রিচার্জ করা যাবে। তাই বর্তমানে যারা দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খুঁজছেন, এই প্ল্যানটি তাদের জন্য একটি ভালো অপশন হবে। নিচে এই নিউ ইয়ার 2025 প্ল্যানের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

2025 টাকা দামের রিচার্জ প্ল্যান

  • এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড 5G ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। তবে যেসব ইউজারদের 4G কানেকশন রয়েছে, তাঁরা প্রতিদিন 2.5GB ডেটা অর্থাৎ ভ্যালিডিটি থাকাকালীন মোট 500GB ডেটা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত প্রতিদিন 100 SMS বেনিফিট দেওয়া হবে।
  • এই প্ল্যানে Jio এর JioCinema, JioCloud, এবং JioTV সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপগুলি উপভোগ করা যাবে। একইসঙ্গে এই প্ল্যানে ইউজাররা পার্টনার কুপন এবং গিফট হিসেবে 2150 টাকা পেয়ে যাবেন।
  • এই প্ল্যানে EaseMyTrip অ্যাপের মাধ্যমে ট্রিপ বুকিং করলে 1500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • Swiggy অ্যাপের মাধ্যমে 499 টাকার উপর অর্ডার করলে 150 টাকা পর্যন্ত কুপন পাওয়া যাবে। অন্যদিকে Ajio অ্যাপের মাধ্যমে 2500 টাকার উপর শপিং করলে 500 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এই কুপন MyJio অ্যাপের মাধ্যমে Android এবং iOS ডিভাইসে উপভোগ করা যাবে।

এইসব বেনিফিট সহ অনেকটাই কম দামে জিওর অন্যান্য প্ল্যানের তুলনায় এই প্ল্যানটি পাওয়া যাচ্ছে। এই প্ল্যান উপভোগ করার জন্য এখনই রিচার্জ করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here