Home Featured এসে গেল জিও ফোন 2, অসাধারণ এই ফোনের জুড়ি মেলা ভার

এসে গেল জিও ফোন 2, অসাধারণ এই ফোনের জুড়ি মেলা ভার

গত বছর রিলায়েন্স জিও তাদের প্রথম 4জি ফিচার ফোন জিওফোন লঞ্চ করার পর ফোনটি কেনার হুজুগ পড়ে যায়। প্রতিটি জিওফোন বিক্রয়কারী দোকানে ফোনটি কেনার জন্য লাইন লেগে যেত। এবং বেশিরভাগ দোকানে ফোন আসা মাত্রই স্টক শেষ হয়ে যেত। এই ফোনে হোয়াটস‌অ্যাপ ও ইউটিউব না থাকার দরুণ কিছু লোক অভিযোগ‌ও জানায়। কিন্তু কোম্পানির ইউজারদের কোনো সমস্যার সম্মুখীন না হতে দেওয়া রিলায়েন্স জিওর অন‍্যতম বড় বিশেষত্ব। ফ‍্যানদের জন্য কোম্পানি এবার জিওফোন 2 লঞ্চ করেছে। জিওফোন 2 শুধুমাত্র লুক ও ডিজাইনের দিক থেকেই অ্যাডভান্স হয়নি, বরং এতে এমন অনেক ফিচার যোগ করা হয়েছে যা অন্য যে ফোনকে টক্কর দিতে পারে।

জিওফোন 2

2.4 ইঞ্চির কিউভিজিএ স্ক্রিন

কোয়ার্টি কিপ‍্যাড

র‍্যাম : 512 এমবি

স্টোরেজ : 4 জিবি (128 জিবি এক্যপেন্ডেবল)

সেলফি ক‍্যামেরা : ভিজিএ ফ্রন্ট ক‍্যামেরা

রেয়ার ক‍্যামেরা : 2 মেগাপিক্সেল

ব‍্যাটারী : 2,000 এম‌এএইচ

4জি এলটিই

ভোএলটিই + বোয়াইফাই

ডুয়েল সিম

কাইওএস অপারেটিং সিস্টেম

এফ‌এম রেডিও

জিপিএস

এন‌এফসি

ওয়াইফাই

লাউড মোনো স্পীকার

দাম : 2,999 টাকা

উপলব্ধতা : 15ই আগস্ট, স্বাধীনতা দিবস