Home খবর Vivo নিয়ে আসতে পারে নতুন সাব-ব্র্যান্ড Jovi! প্রকাশ্যে এল Y39 5G স্মার্টফোনের ডিটেইলস

Vivo নিয়ে আসতে পারে নতুন সাব-ব্র্যান্ড Jovi! প্রকাশ্যে এল Y39 5G স্মার্টফোনের ডিটেইলস

বেশ কিছু দিন আগে জানা গিয়েছিল Vivo তাদের নতুন সাব-ব্র্যান্ড নিয়ে আসতে চলেছে এবং এটির Jovi নাম হবে। সম্প্রতি সার্টিফিকেশন সাইটে Jovi ব্র্যান্ডের একটি Jovi V50 স্মার্টফোন লিস্টেড হয়েছিল। এবার এই ব্র্যান্ডের আরেকটি নতুন Jovi Y39 5G স্মার্টফোন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। এটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি, 12GB RAM, 50MP ক্যামেরা সহ চীনে লঞ্চ হল Vivo Y200+ স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Jovi Y39 5G / Vivo Y39 5G এর গীকবেঞ্চ ডিটেইলস

Vivo এর সাব-ব্র্যান্ড Jovi

ভিভো তাদের সাব-ব্র্যান্ড Jovi গ্লোবাল বাজারে পেশ করবে, এটি বিশেষ করে ব্রাজিল এবং আফ্রিকার মতো দেশগুলিতে স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি ভারতে তাদের Jovi সাব-ব্র্যান্ড লঞ্চ করবে না বলে আশা করা হচ্ছে। 2025 সালের জানুয়ারি মাসে Jovi এর স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই ব্র্যান্ডের অধীনে Jovi V50, Jovi V50 Lite বা Jovi Y39 5G স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি Vivo AI assistant এর নাম Jovi রাখা হয়েছে।

Vivo Y29 5G এর দাম এবং স্পেসিফিকেশন

সম্প্রতি ভিভো তাদের Vivo Y29 5G স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। 23 ডিসেম্বর থেকে ফোনের সেল শুরু হয়ে গেছে। Vivo Y29 5G ফোনের 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা এবং 6GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,499 টাকা রয়েছে। 8GB+128GB স্টোরেজ অপশনের দাম 16,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা রাখা হয়েছে।