এই OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে কঙ্গনা রানাউত অভিনীত ‘Dhaakad’, জেনে নিন কবে এবং কোথায় দেখতে পাবেন

বড় পর্দায় মুক্তি পাওয়ার পর, কঙ্গনা রানাউতের সিনেমা ‘Dhaakad’ এবার ওটিটিতে স্ট্রিম হওয়ার জন্য প্রস্তুত। প্রায় 100 কোটির বাজেটে তৈরি ‘Dhaakad’ ছবিটি OTT প্ল্যাটফর্ম ZEE5-এ মুক্তি পাবে। Zee5 তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই তথ্যটি শেয়ার করেছে। Zee5-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সিনেমার একটি মোশন পোস্টার প্রকাশ করে এই তথ্যটি জানানো হয়েছে।

এইদিন OTT-তে মুক্তি পাবে Dhaakad

এই সিনেমাটি 1 জুলাই Zee5-এ স্ট্রিম করা হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বড় পর্দায় ফ্লপ হওয়ার পরে, ছবিটি OTT-তে মুক্তি পেতে চলেছে। বড় পর্দায় মুক্তির আগে, কঙ্গনা এই ছবিটি নিয়ে অনেক কিছু মন্তব্য করেছিলেন এবং তার অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছিলেন। তবে বড় পর্দায় বিশেষ কিছু করতে পারেনি এই সিনেমাটি।

মাত্র 2.58 কোটি টাকার ব্যবসা করেছে Dhaakad

আপনাদের জানিয়ে রাখি যে ‘Dhaakad’ সিনেমাটি রিলিজ হওয়ার আগে বলা হয়েছিল যে এই সিনেমাটি, আয়ের দিক থেকে রেকর্ড করবে। কিন্তু ‘Dhaakad’ যখন মুক্তি পায়, তখন সম্পূর্ণ উল্টো বিষয়টি দেখা যায়। রেকর্ড ব্রেকিং আয় এর কথা ছেড়ে দিন, সিনেমাটি মাত্র 2.58 কোটির ব্যবসা করতে পারে এবং অবশেষে সিনেমাহল থেকে এই সিনেমাটি সরিয়ে দেওয়া হয়।

Dhaakad সিনেমার কাহিনি

85 কোটির বিগ বাজেটে তৈরি ‘Dhaakad’ সিনেমাটিতে কঙ্গনার সাথে প্রধান ভূমিকায় রয়েছেন অর্জুন রামপাল এবং দিব্যা দত্ত। এই ছবির কাহিনি সম্পর্কে কথা বলতে গেলে, কঙ্গনা রানাউত এজেন্ট অগ্নির ভূমিকায় এবং অস্ত্র ও মানব পাচারকারীদের ভূমিকায় রুদ্রবীর অর্থাৎ অর্জুন রামপাল এবং তার সঙ্গী রোহিণীর ভূমিকায় দিব্যা দত্ত অভিনয় করেছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here