Home কৌশল জেনে নিন Airtel এর ডেটা, ব্যালেন্স এবং SMS চেক করার সবচেয়ে সহজ উপায় 

জেনে নিন Airtel এর ডেটা, ব্যালেন্স এবং SMS চেক করার সবচেয়ে সহজ উপায় 

ভারতে 99 শতাংশেরও বেশি মানুষ প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করেন। তাই প্রায়শই মোবাইল ইউজাররা তাদের মোবাইল নম্বরের অবশিষ্ট ব্যালেন্স, ডেটা এবং SMS পরিষেবা সম্পর্কে তথ্য জানতে চায়। তবে এরজন্য বারবার কাস্টমার কেয়ারে ফোন করতে হলে তাতে অনেক সময় নষ্ট হয়। কিন্তু শর্টকোড দিয়ে আপনি সহজেই এই বিষয়গুলো সম্পর্কে তথ্য পেতে পারেন।আজকের এই পোস্টে আমি আপনাদের Airtel সিম সম্পর্কিত পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানাবো। এছাড়াও আপনাদের Airtel ব্যালেন্স চেক করার সবচেয়ে সহজ উপায় বলবো। প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা নীচে উল্লিখিত স্টেপগুলি অনুসরণ করে যে কোনও সময় এবং যে কোনও জায়গায় সিমের অবশিষ্ট টকটাইম, ডেটা বা SMS সম্পর্কে চেক করতে পারেন। আরও পড়ুন: 15 হাজার বাজেটে 50MP ক্যামেরা এবং 14GB RAM এর শক্তি সহ পেয়ে যাবেন Realme এর এই স্মার্টফোন

কিভাবে Airtel ব্যালেন্স চেক করবেন

1. Airtel ডেটা ব্যালেন্স চেক

Airtel ডেটা/ইন্টারনেট ব্যালেন্স USSD কোড ব্যবহার করে চেক করা যেতে পারে। এর জন্য এয়ারটেল ইউজারদের *123*10# ডায়াল করতে হবে। এটি প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

2. Airtel SMS ব্যালেন্স চেক

প্রিপেইড গ্রাহকদের USSD নম্বর কোড ব্যবহার করে Airtel SMS ব্যালেন্স চেক করতে তাদের ফোন থেকে *121*7# ডায়াল করতে হবে।

3. এইভাবে এয়ারটেল প্ল্যানের ভ্যালিডিটি চেক করুন

প্রিপেইড ইউজারদের তাদের Airtel নম্বরে প্ল্যান এবং ভ্যালিডিটি চেক করার জন্য ফোন থেকে *121*2# ডায়াল করতে হবে।

 4. Airtel টকটাইম ব্যালেন্স চেক করার উপায়

Airtel মেইন ব্যালেন্স বা টকটাইম চেক করতে গ্রাহকদের তাদের ফোন থেকে *123# ডায়াল করতে হবে।

5. এয়ারটেল পোস্টপেইডে ডেটা ব্যালেন্স কীভাবে চেক করবেন

Airtel Thanks অ্যাপ ছাড়াও, গ্রাহকরা এয়ারটেল পোস্টপেইড ডেটা ব্যবহার সম্পর্কে জানতে *121# ডায়াল করতে পারেন।

প্রয়োজনীয় USSD CODE

PURPOSE AIRTEL USSD CODE
Airtel main balance check *123#
Airtel number check *282#
Airtel offers *121#
Airtel talk time loan *141# or call 52141
Airtel data loan code *141# or call 52141
Airtel Miss call alert service *888#
Check Airtel Unlimited Packs *121*1#
Airtel voice or roaming packs *222#
Airtel Postpaid Current Bill Plan Check SMS “BP” To 121
Airtel Postpaid Due/Pending Amount Check SMS “OT” To 121
Airtel Postpaid Bill Payment Check SMS “PMT” To 121
Airtel Postpaid Current Plan Usage Check SMS “UNB” To 121
Airtel data balance check for 2G users *121*9#

 

Airtel Thanks অ্যাপের মাধ্যমেও ব্যালেন্স চেক করতে পারবেন

এছাড়াও আপনি Airtel Thanks অ্যাপের মাধ্যমে এয়ারটেল প্রিপেইড এবং পোস্টপেইড ব্যালেন্স, মেইন ব্যালেন্স, দৈনিক ডেটা, SMS এবং আরও অনেক কিছু চেক করতে পারেন। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজ হতে চলেছে গড ফাদার, সীতা রামন, হোস্টেল ডে সহ একাধিক ধামাকাদার চলচ্চিত্র

এয়ারটেলের ওয়েবসাইটে চেক করুন ব্যালেন্স

এয়ারটেল কাস্টমার কেয়ারে কথা বলে ব্যালেন্স চেক করুন

আপনি এয়ারটেলের টোল-ফ্রি কাস্টমার কেয়ার নম্বরগুলির মাধ্যমে এয়ারটেলের দৈনিক ডেটা ব্যালেন্স, টকটাইম এবং আরও অনেক কিছু চেক করতে পারেন। আরও পড়ুন: এবার থেকে কেউ ফোন করলে মোবাইল নম্বরের সাথে দেখা যাবে তাঁর নামও! দেশে কার্যকর হতে চলেছে নতুন সরকারি নিয়ম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন