বর্তমানে ভারতে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। আমাদের দেশ এই সংক্রমণের প্রভাবে রীতিমতো থেমে গেছে। মহামারি যাতে আরও ভয়াবহ আকার ধারণ না করে তাই গোটা দেশে 21 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে যা আগামী 14 এপ্রিল শেষ হবে। আমরাও আপনাদের অনুরোধ করছি নিজের ও নিজের পরিবারের সুরক্ষার কথা ভেবেই আপনারা বাড়িতে থাকুন এবং করোনা ভাইরাসের চেইন ভাঙতে সাহায্য করুন। সারা দিন বাড়িতে বসে সাধারণ মানুষ মূলত ইন্টারনেটের ভরসাতেই সময় কাটাচ্ছেন। তবে এর ফলে টেলিকম নেটওয়ার্কের ওপর চাপ বাড়ছে এবং স্লো ইন্টারনেট স্পীডসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু এমন অনেক ইউজার আছেন যাদের ডেটা রাত হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা Reliance Jio, Airtel ও Vodafone Idea কোম্পানির এমন কিছু প্ল্যান সম্পর্কে আলোচনা করব যেইসব প্ল্যানে কম দামে প্রতিদিন 3 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যায়।
আরও পড়ুন: 8 GB RAM এর সঙ্গে OPPO A92 এবং 6 GB RAM এর সঙ্গে চলে এল OPPO A52, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে
Reliance Jio
রিলায়েন্স জিও তাদের ইউজারদের জন্য এমন প্ল্যান পেশ করেছে যেগুলি রিচার্জ করলে প্রতিদিন 3 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। কোম্পানির এই প্ল্যানটি একটি প্রিপেইড প্ল্যান এবং এর দাম হল 349 টাকা। জিও তাদের এই প্ল্যানটি 28 দিন ভ্যালিডিটির জন্য পেশ করেছে। আগেই বলা হয়েছে কোম্পানি তাদের এই প্ল্যানটিতে প্রতিদিন 3 জিবি করে 4জি ডেটা দেয়।
অর্থাৎ প্রতিদিন 3 জিবি করে ডেটা হিসেবে ইউজাররা 28 দিনে মোট 84 জিবি 4জি ডেটা উপভোগ করতে পারবেন। ডেটা ছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। তবে এক্ষেত্রে জিও থেকে জিও নাম্বারে অর্থাৎ অন নেট কলের আনলিমিটেড পাওয়া গেলেও জিও থেকে অন্য নেটওয়ার্কের নাম্বারে কল করার জন্য অর্থাৎ অফ নেট কলের জন্য 1,000 মিনিট টকটাইম পাওয়া যাবে। এই ভয়েস কল পরিষেবা রোমিঙের সময়ও বিনা খরচে উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়।
Airtel
এয়ারটেল তাদের গ্ৰাহকদের জন্য 398 টাকা দামের একটি প্ল্যান পেশ করেছে যেটি প্রতিদিন 3 জিবি ইন্টারনেট ডেটার বেনিফিট দেয়। এই প্ল্যানটির ভ্যালিডিটিও 28 দিন এবং কোনোরকম রোলওভারের সুবিধা ছাড়া ইউজারের নাম্বারে প্রতিদিন 3 জিবি ডেটা ক্রেডিট হয়ে যায়। জিওর 349 টাকার প্ল্যানের মতোই এই প্ল্যানেও মোট 84 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এই প্ল্যানে ভয়েস কলের ক্ষেত্রে কোনো এফইউপি লিমিট নেই অর্থাৎ নিশ্চিন্তে অন নেট এবং অফ নেট যে কোনো নাম্বারে আনলিমিটেড কল করা যায়। অতিরিক্ত বেনিফিট হিসেবে এই প্ল্যানে কোম্পানি প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএসও দিচ্ছে।
Vodafone
প্রতিদিন 3 জিবি ইন্টারনেট ডেটার জন্য ভোডাফোনও 398 টাকা দামের একটি প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ এই 398 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা প্রতিদিন 3 জিবি করে 28 দিনে মোট 84 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়া কোম্পানি তাদের এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস দেয়। এই প্ল্যানটিতে ট্রুলি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।
প্রসঙ্গত জানিয়ে রাখি ভোডাফোন কিছু দিন আগে তাদের তিনটি প্ল্যান আপডেট করেছে। এই প্ল্যান তিনটির দাম যথাক্রমে 249 টাকা, 399 টাকা এবং 599 টাকা। এই তিনটি প্ল্যানেই ইউজারদের প্রতিদিন 1.5 জিবি করে ইন্টারনেট দেওয়া হত। কিন্তু কিছু দিনের জন্য কোম্পানি তাদের গ্ৰাহকদের অতিরিক্ত বেনিফিট হিসেবে এক্সট্রা আরও 1.5 জিবি করে ডেটা দিচ্ছে। অর্থাৎ এই প্ল্যান তিনটিতে সাময়িক ভাবে হলেও প্রতিদিন 3 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যাচ্ছে। আবারও বলছি এই অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
