Home খবর Battlegrounds Mobile India গেমে চিটিং করায় 7 দিনে ব‍্যান হলো 3,36,736 টি একাউন্ট, আপনি এরকম ভুল করবেন না

Battlegrounds Mobile India গেমে চিটিং করায় 7 দিনে ব‍্যান হলো 3,36,736 টি একাউন্ট, আপনি এরকম ভুল করবেন না

PUBG Mobile সম্পর্কিত বিবাদের পরে গত বছর ভারত সরকার এই সুপারহিট মোবাইল গেমকে দেশে বন্ধ করে দিয়েছিল। এই গেম খেলা লোকেদের সংখ‍্যা লক্ষাধিক ছিল আর বাচ্চা এবং বড়ো সবাইকে পাবজি মোবাইল নিজের ফ‍্যান বানিয়ে নিয়েছিল। নতন নিয়মের সাথে পাবজি মোবাইল নতুন রঙ এবং রূপে BGMI অর্থাৎ Battlegrounds Mobile India হয়ে এসেছে আর এটিকেও অনেক পছন্দ করছে লোকরা। পাবজি মোবাইল ব‍্যান হ‌ওয়ার পরে ব‍্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া‌র টিম এই গেমের নিয়ম এবং কানুনের মধ্যে কোনো কমতি রাখতে চাইছে না। আর এই কথার বড়ো উদাহরণ হলো BGMI গত এক সপ্তাহে 3 লাখের বেশি একাউন্ট ব‍্যান করেছে।

BGMI এই 3 লাখের বেশি প্লেয়ারদের একাউন্ট এই জন্য ব‍্যান করেছে কারন এই ইউজাররা গেমে চিটিং করছিল। Battlegrounds Mobile India এর নেওয়া এই বড়ো কদমের তথ্য এম‌এসপি ওয়েবসাইটে‌র প্রকাশিত খবরের মাধ্যমে পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী Krafton 30 জুলাই থেকে 5 আগস্ট এর মধ্যে 336,736 Accounts Ban করেছে। এই সমস্ত ইউজার গেম খেলার সময় চিটিং করতে দোষী পাও‌য়া গেছে। ক্রাফ্টন এই কদম এই জন্য নিয়েছে যাতে ব‍্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে সুরক্ষিত আর এন্টারটেইনমেন্ট এর গেম ইউজাররা পায়।

সাবধানে খেলুন Battlegrounds mobile India, ছোট ভুল হতে পারে Permanent Ban

1) অনধিকৃত প্রোগ্রাম বা হার্ডওয়্যার এর ব‍্যবহার করবেন না

যদি আপনি অনধিকৃত প্রোগ্রাম বি হার্ডওয়্যার ডিভাইসে ব‍্যবহার করেন যার অনুমতি ক্রাফ্টন দেয় না যেমন বিশেষ মাউস বা অন‍্য ডিভাইস তাহলে আপনি সর্বদার জন্য ব‍্যান হতে পারেন। যদি আপনি অনধিকৃত কার্যক্রম বা হার্ডওয়্যার এর বিকাস, বিজ্ঞাপন, ব‍্যাবসা বা বিতরন করেন তাহলে ক্রাফ্টন আপনার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে পারে আর এর সাথে খেলার ভিতরে ব‍্যান‌ও করতে পারে।

2) গেম ক্লায়েন্ট, সার্ভার বা গেম ডেটা মোডিফাই করবেন না

গেম ক্লায়েন্ট (” আইএন‌আই” ফাইল মোডিফাই ইত‍্যাদি) সার্ভার, বা ডেটা (যেমন প‍্যাকেট) এ অনধিকৃত পরিবর্তন এরকম কাজ যা গেম পরিষেবায় হস্তক্ষেপ করে আর কপিরাইট আইনের উলঙ্ঘন করে। আপনি এই সব কাজে যোগ দেবেন না। যদি এরকম কেউ করে তাহলে কোম্পানি তাকে ব‍্যান করতে পারে।

3) অন‍্যান‍্যদের বিরুদ্ধে ভেদভাব করবেন না (যেমন জাতিগত বা যৌন ভেদভাব)

গেমের সময় কোন জাতি, লিঙ্গ, রাষ্ট্রীয় ইত‍্যাদি‌র বিরুদ্ধে আপত্তিজনক শব্দের ব‍্যবহার করা অস্বীকার যোগ্য। যদি আপনাকে এরকম করতে দেখা যায় অথবা কেউ আপনার অভিযোগ করে এমন পাওয়া যায় তাহলে আপনার উপরে দ্বন্দ্ব লাগানো যেতে পারে।

4) অনুপযুক্ত নিকনেমের ব‍্যবহার করবেন না

অনুপযুক্ত নিকনেম বা আপত্তিজনক হতে পারে বা নেতিবাচক ইমেজকে উসকাতে পারে। যেমন একটি নিকনেম যা যৌন রুপে স্পষ্ট বা অশ্লীল তার ব‍্যবহার গেমের সময় করা যাবে না। এছাড়া যদি আপনি অনুপযুক্ত নিকনেমের ব‍্যবহার করেন তাহলে কোম্পানি তখনই নিকনেম বদলে দেবে আর ব‍্যান‌ও করতে পারে।

5) নিজের টিমকে কিল করবেন না

টিম কিল করার গেমে অনুমতি দেওয়া হয় না কারন এটি টিম গেমপ্লেতে হস্তক্ষেপ করে আর যদি টিম কিলকে জেনে বুঝে আবার করার চেষ্টা করা হয় তাহলে আপনাকে ব‍্যান করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন