Home খবর Lava আনতে চলেছে কম দামের Agni 2S স্মার্টফোন, লিক হল ডিটেইলস

Lava আনতে চলেছে কম দামের Agni 2S স্মার্টফোন, লিক হল ডিটেইলস

গত বছর অর্থাৎ 2023 সালে Lava Agni 2S 5G স্মার্টফোনের খবর প্রথমবার প্রকাশ্যে এসেছিল। গত বছর নভেম্বর মাসে টেক জগতে শোনা গিয়েছিল এই লাভা ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে, তবে এর পরে এই খবর চাপা পড়ে যায়। এবার আরও একবার Lava Agni 2S 5G স্মার্টফোনের খবর প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী কোম্পানি এই আপকামিং ফোনের ওপর কাজ করছে এবং শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হবে।

Lava Agni 2S 5G

টিপস্টার পারাস গুগলানী এর মাধ্যমে Lava Agni 2S 5G স্মার্টফোনের খবর প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি শীঘ্রই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করবে এবং এই ফোনটি ডেভেলপমেন্ট স্টেজে এসে গেছে। লিক মাধ্যমে প্রকাশ্যে আসা বক্তব্য অনুযায়ী Lava Agni 2S 5G ফোন বেশ নতুন এবং পরিবর্তনের সাথে আসতে চলেছে।

জানিয়ে রাখি সম্প্রতি গুগল প্লে কনসোলে Lava Agni 2S 5G স্মার্টফোন LXX505 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই লিস্টিং অনুযায়ী আপকামিং ফোনে MediaTek Dimensity 7050 চিপসেট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। একইসঙ্গে এই ফোনে 8GB RAM দেওয়া হবে বলে জানা গিয়েছিল। লিক হওয়া ফটো অনুযায়ী ফোনটি পাঞ্চ-হোল ডিসপ্লে দিয়ে তৈরি দেখা গিয়েছিল। এই ডিসপ্লে দেখার পর Lava Agni 2S 5G ফোনটির দাম প্রায় 15 হাজার টাকা রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Lava Agni 2 5G