Home খবর 23,999 টাকা দামে ভারতে লঞ্চ হল Lava Aura Curve 5G স্মার্টফোন, রয়েছে 6,000mAh ব্যাটারি এবং রেয়ার মিনি ডিসপ্লে

23,999 টাকা দামে ভারতে লঞ্চ হল Lava Aura Curve 5G স্মার্টফোন, রয়েছে 6,000mAh ব্যাটারি এবং রেয়ার মিনি ডিসপ্লে

Lava তাদের নতুন Lava Aura Curve স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনে কার্ভড AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7100 প্রসেসর এবং 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলের মিনি ডিসপ্লে রয়েছে। নতুন ফোনটি কোম্পানির আগের Lava Virat Curve মডেলের মতো দেখাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Aura Curve স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম সহ ডিসপ্লে ডিটেইলস সম্পর্কে।

Lava Aura Curve ফোনের দাম এবং সেল ডিটেইলস

Lava Aura Curve 5G ফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির দাম 23,999 টাকা রাখা হয়েছে। ভারতের বাজারে Lava এর অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি কেনা যাবে।

Lava Aura Curve ফোনের ডিজাইন এবং কালার

Lava Aura Curve ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর মিনি ডিসপ্লে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ভেগান লেদার ফিনিশ রয়েছে এবং সেকেন্ডারি স্ক্রিন সময়, ব্যাটারি লেভেল, ভলিউম, নোটিফিকেশন, ইমেজ, লোগো এবং কাস্টম ম্যাসেজ দেখা যাবে। একই ডিজাইনে Lava Virat Curve ফোনটিও পেশ করা হয়েছিল।

Lava Aura Curve ফোনটিতে ডুয়েল স্পিকার এবং জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং রয়েছে। ফোনটি MIL-STD-810H সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। ফোনটি Him Silver এবং Ambar Blue কালার অপশনে সেল করা হবে।

Lava Aura Curve ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী Lava Aura Curve ফোনটিতে 6.67 ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন (2400 × 1080 পিক্সেল), 120Hz রিফ্রেশ রেট এবং 1,100nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য Lava Aura Curve ফোনটিতে MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটিতে 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করে। এই ফোনটি Android 16 সহ কাজ করতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে দুই বছরের Android OS আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য Lava Aura Curve ফোনটিতে Sony IMX752 সেন্সর সাপোর্টেড 50MP ডুয়েল AI রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরাতে f/1.8 অ্যাপার্চার, 5P লেন্স এবং 79 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে। এছাড়া ক্যামেরা 10x ডিজিটাল জুম সহ কাজ করে। এতে 30fps এ 2K রেজোলিউশন ভিডিও রেকর্ডিং করা যায়। অন্যদিকে স্লো মোশান ভিডিওর জন্য 120fps এ 720p রেকর্ডিং অপশনও রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Aura Curve ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করার পর 660 মিনিট পর্যন্ত YouTube ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে।

Lava এর ফোনটিতে Vayu AI ফিচার রয়েছে। এই ফোনে AI Circle Search, AI Call Summary এবং AI Voice Translation এর মতো বিকল্প রয়েছে। কোম্পানি জানিয়েছে AI Voice Translation 80 ভাষা সাপোর্ট করে।

যারা 25,000 টাকা দামের রেঞ্জে নতুন এবং অসাধারণ ডিসপ্লে সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Lava Aura Curve ফোনটি দারুণ অপশন হবে। এছাড়া বাজারে উপস্থিত realme, Redmi এবং Vivo ব্র্যান্ডের বাজের রেঞ্জের ফোনগুলিও দেখতে পারেন।