ভারতে লঞ্চ হল নতুন দেশি 5G ফোন Lava Blaze 1X 5G, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনে 8 5G Bands দেওয়া হয়েছে।
  • এটি 5GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে।
  • এই ফোনটির সেল শীঘ্রই শুরু হবে।

ভারতীয় মোবাইল কোম্পানি Lava আজ মার্কেটে আরেকটি নতুন 5G ফোন Lava Blaze 1X 5G সামনে এনেছে। কোম্পানি তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই স্মার্টফোনটি সামনে এনেছে। কোম্পানি এখনও ফোনটির দাম প্রকাশ করেনি, তবে দাম এবং সেল ডিটেইলস ছাড়া Blaze 1X 5G স্মার্টফোনের সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন গুলি এই প্রোডাক্ট পেজে অফিসিয়াল করা হয়েছে। আরও পড়ুন: মারেকেত চলে এসেছে Vivo X90 Pro স্মার্টফোন, দেখে নিন এই শক্তিশালী ফোনের স্পেসিফিকেশন

Lava Blaze 1X 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ IPS ডিসপ্লে
  • 90Hz রিফ্রেশরেট

Lava Blaze 1X 5G ফোনটি 720 x 1600 পিক্সেল রেজলিউশন এবং 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফোনে IPS স্ক্রিন প্যানেল ব্যবহার করেছে যা 90Hz স্ক্রিন রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লে Widevine L1 এর সাথে 269ppi এবং 16.7M কালার সহ পেশ করেছে। এতে আপনি 2.5D কার্ভড গ্লাস দেখতে পাবেন যা এর লুক আরও সুন্দর করে তোলে।

  • 5GB ভার্চুয়াল RAM
  • MediaTek Dimensity 700

Lava Blaze 1X 5G অ্যান্ড্রয়েড 12 OS এ লঞ্চ করা হয়েছে। প্রসেসিং এর জন্য এই ফোনে MediaTek Dimensity 700 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।এই স্মার্টফোনটি 5GB ভার্চুয়াল র‍্যাম টেকনোলজি সাপোর্ট করে যা ইন্টারনাল 6GB র‍্যামের সাথে যুক্ত হয়ে ইউজারদের 11GB RAM এর শক্তি প্রদান করে। এই লাভা মোবাইলটি 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। আরও পড়ুন: 9 মে লঞ্চ হবে POCO F5 এবং F5 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

  • 50MP রেয়ার ক্যামেরা
  • 8MP ফ্রন্ট ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Lava Blaze 1X 5G ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, যা একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং VGA সেন্সরের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Blaze 1X 5G ফোনে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

  • 8 5G ব্যান্ড
  • 15W 5,000mAh ব্যাটারি

এই ফোনে 8 5G ব্যান্ড সাপোর্ট করা হয়েছে। Reliance Jio এবং Airtel নেটওয়ার্কে এই সমস্ত 5G ব্যান্ড ভাল কাজ করতে পারে। এর সাথে ফোনে 4G LTE সাপোর্টও পাওয়া যাচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এর সাইড প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে Realme C53 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here