Home খবর ভারতের বাজারে লঞ্চ হল দারুণ ফিচার সহ Lava Blaze X স্মার্টফোন, জেনে নিন দাম

ভারতের বাজারে লঞ্চ হল দারুণ ফিচার সহ Lava Blaze X স্মার্টফোন, জেনে নিন দাম

লাভা ভারতের বাজারে একটি নতুন সস্তা ফোন পেশ করেছে। এই ফোনটি Lava Blaze X নামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে কম দামে 3D কার্ভ এজ ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গ্লাস ব্যাক ডিজাইন, 8GB RAM, 128GB স্টোরেজের মতো বিভিন্ন সুন্দর ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Lava Blaze X ফোনের দাম এবং সেল

Lava Blaze X ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Lava Blaze X ফোনে 6.67 ইঞ্চির এইচডি+ 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। হাই রেজলিউশ্নের এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট রয়েছে।

চিপসেট: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Lava Blaze X ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে 8GB extended RAM ফিচারও রয়েছে, যার সাহায্যে এই ফোনে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Lava Blaze X ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Lava Blaze X ফোনে ডুয়েল সিম, 5G, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 14 ওএস সহ পেশ করা হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 15 এবং 2 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।