Home খবর গুগল প্লে কনসোলে লিস্টেড হল Lava Shark 3 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

গুগল প্লে কনসোলে লিস্টেড হল Lava Shark 3 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

শীঘ্রই ভারতের বাজারে ব্র্যান্ড Lava তাদের নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। কারণ গুগল প্লে কনসোলে কোম্পানির আপকামিং Lava Shark 3 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই ফোনটি LAVA LXX532 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের অপারেটিং সিস্টেম, প্রসেসর, RAM এবং ডিসপ্লে রেজোলিউশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Shark 3 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

লিস্টেড হল Lava Shark 3 5G ফোনের স্পেসিফিকেশন

গুগল প্লে কনসোল লিস্টিঙে আপকামিং Lava Shark 3 5G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে। এতে Android SDK 36 সাপোর্ট করে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে বাজেট সেগমেন্টে ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন সহ একটি দারুণ বিকল্প হতে পারে।

প্রসেসিঙের জন্য ফোনে Spreadtrum T765 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। সাধারণত
2 ARM Cortex-A76 কোর 2.3GHz ক্লক স্পীডে কাজ করে, তবে এতে 6 ARM Cortex-A55 কোর 2.1GHz ক্লক স্পীডে কাজ করবে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে ARM Mali-G57 GPU থাকতে পারে। এই কনফিগারেশন দৈনন্দিন ব্যাবহারের জন্য যথাযথ হতে পারে।

লিস্টিঙের মাধ্যমে Lava Shark 3 5G ফোনটি 3.6GB থেকে 3.7GB RAM ভেরিয়েন্টে দেখা গেছে। তাই ফোনটি 4GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনের সঠিক RAM এবং স্টোরেজ কনফিগ্রেশন সম্পর্কে এখনও জানা যায়নি।

লিস্টিং অনুযায়ী ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হবে। অর্থাৎ ফোনে
HD+ রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে থাকতে পারে। সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিসপ্লে সাইজ, রিফ্রেশ রেট এবং প্যানেল টাইপ সম্পর্কে তথ্য জানানো হয়নি।

কোম্পানির পক্ষ থেকে Lava Shark 3 5G ফোনের লঞ্চ এবং দাম সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।পরবর্তী সময়ে ফোনের ক্যামেরা, ব্যাটারি, চার্জিং সংক্রান্ত অন্যান্য তথ্য জানানো হবে। গুগল প্লে কনসোলে লিস্টিং দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি আপকামিং Lava Shark 3 5G ফোনটি পেশ করা হবে। এই ফোনটি আগের Lava Shark 2 5G ফোনের আপগ্রেডেড ভার্সন হতে চলেছে।

Lava Shark 2 5G স্মার্টফোনে 6.75 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা সাধারণত এই প্রাইস রেঞ্জের ফোনে দেখা যায় না। Lava Shark 2 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে।

Lava Shark 2 5G স্মার্টফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি UNISOC T8200 প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। ফোনের দাম 11,999 টাকা রাখা হয়েছিল। ফোনটি সিঙ্গেল 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল।

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Shark 2 5G স্মার্টফোনে শক্তিশালী 6000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Lava এর সস্তা 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Lava এর আপকামিং ফোনটি কম দামে লঞ্চ করা হলে, Lava Shark 2 5G ফোনটি ভালো এন্ট্রি লেভেল অপশন হয়ে উঠতে পারে।