মাত্র 12,999 টাকা দামে লঞ্চ হল ভারতীয় 5G স্মার্টফোন Lava Virat V1, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল আজ ভারতের বাজারে তাদের নতুন 5G স্মার্টফোন Lava Virat V1 5G লঞ্চ করে দিয়েছে। যেসব ইউজাররা কম দামে বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং ক্লিন Android এক্সপেরিয়েন্স পেতে চান মূলত কোম্পানি তাদের জন্য এই ফোনটি পেশ করেছে। এই ফোনে UNISOC T8200 প্রসেসর, 6000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং Android 16 অপারেটিং সিস্টেম যোগ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। এই পোস্টে লেটেস্ট Lava Virat V1 5G ফোনের সেল শুরু হয়ে গেছে।

Lava Virat V1 5G ফোনের দাম এবং সেল

Lava Virat V1 5G ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের লঞ্চ প্রাইস রাখা হয়েছে 11,999 টাকা, তবে ফোনটির আসল নাম 12,999 টাকা। আগামী 31 জুলাই দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি Arya Blue এবং Sonar Gold কালার অপশনে সেল করা হবে।

Lava Virat V1 5G ফোনের স্পেসিফিকেশন

Lava Virat V1 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে UNISOC T8200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Lava Virat V1 5G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে কোনো বিজ্ঞাপন বা কোনো প্রি-ইনস্টল্ড ব্লোট‌ওয়্যার নেই। অর্থাৎ ইউজাররা এতে ক্লিন ও স্মুথ এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

Lava Virat V1 5G ফোনে ফটোগ্রাফির জন্য 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং রয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

পাওয়া যাবে Free Service এর সুবিধা

Lava তাদের ইউজারদের Free Service বেনিফিট দেবে। এই অফারে কোম্পানির পক্ষ থেকে প্রফেশনাল প্রয়োজনের ক্ষেত্রে বাড়ি বসেই ফোনটির সার্ভিসিং করা যাবে। এই সুবিধা ইউজারদের জন্য যথেষ্ট সুবিধাজনক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

যারা 12,000 টাকার চেয়ে কম দামে বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে, ক্লিন Android 16 অপারেটিং সিস্টেম ও 5G কানেক্টিভিটি সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Lava Virat V1 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনটিকে এই প্রাইস সেগমেন্টে Realme, Redmi, POCO ও Infinix ব্র্যান্ডের বিভিন্ন ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here