LG গত সপ্তাহে আমেরিকার মার্কেটে কম দামে ডুয়েল ক্যামেরাওয়ালা LG Q31 লঞ্চ করেছিল। এবার কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে আরও একটি নতুন ফোন পেশ করল। LG K42 নামে এই ফোনটি মিড বাজেট সেগমেন্টে ডোমিনিক রিপাবলিকে লঞ্চ করা হয়েছে। এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা ও বড় ব্যাটারী দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এক ধাক্কায় OnePlus 7T Pro এর দাম কমল 4000 টাকা, জেনে নিন নতুন প্রাইস
LG K42
কোম্পানির পক্ষ থেকে LG K42 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির দুই সাইড বেজল লেস রাখা হয়েছে এবং ওপরে ও নিচে বডি পার্ট আছে। ডিসপ্লের একদম ওপরে মাঝ বরাবর সেলফি ক্যামেরাসহ পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এতে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে।
LG K42 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে এলজি ইউএক্সে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে কোম্পানি 3 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি বাড়ানো যায়।
আরও পড়ুন: Sony এর কামাল: লঞ্চ করল শক্তিশালী Sony Xperia 5 II
ফোটোগ্রাফির জন্য LG K42 তে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের সুপার ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য LG K42 তে 4,000 এমএএইচের ব্যাটারী আছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি অতিরিক্ত ঠান্ডা ও গরম থেকে বাঁচাতে এবং স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখতে MIL-STD-810G সার্টিফাইড করেছে। এতে সব ধরনের বেসিক কানেক্টিভিটির জন্য 3.5 এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটির ডায়মেনশন 165 × 76.7 × 8.4 এমএম ও ওজন 182 গ্ৰাম।
আরও পড়ুন: Jio, Airtel ও VI এর 598 টাকা দামের প্ল্যান, জেনে নিন কোন প্ল্যানে বেনিফিট বেশি
ফোনটির দাম সম্পর্কে কোম্পানি এখনও পর্যন্ত কিছু জানায়নি। এছাড়া LG K42 ভারতসহ অন্যান্য মার্কেটে কবে পেশ করা হবে সেবিষয়েও কিছু জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










