Highlights
- এই ফোনটি সিঙ্গেল চার্জে 2 দিন চলতে পারে।
- এই ফোনে 2 বছরের OS Upgrade দেওয়া হয়েছে।
- এই ফোনটিতে 4 বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাচ্ছে।
Samsung আজ ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করে নতুন স্মার্টফোন Galaxy A14 লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটি 13,999 টাকার প্রারম্ভিক দামে মার্কেটে এসেছে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম এবং সেল ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 8GB + 8GB RAM সহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Vivo Y36 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
Samsung Galaxy A14 4G ফোনের দাম এবং অফার
- 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 13,999 টাকা।
- 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 14,999 টাকা।
Samsung Galaxy A14 4G ফোনটি ভারতে 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে, যা দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেলের জন্য উপলব্ধ। এর মধ্যে 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা এবং 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। লঞ্চ অফারের অধীনে কোম্পানি এই ফোনে 1,000 টাকার ক্যাশব্যাকও দিচ্ছে, যার ফলে ফোনটি মাত্র 12,999 টাকায় কেনা যাবে। এই Samsung ফোনটি Light Green , Black এবং Silver এই তিনটি রঙের কালার অপশনে কেনা যাবে।
Samsung Galaxy A14 4G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
- 6.6″ FHD+ ডিসপ্লে
- LCD Panel
Samsung Galaxy A14 4G ফোনে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.6-ইঞ্চি Full HD + ডিসপ্লে রয়েছে, যা ওয়াটারড্রপ নচ স্টাইলে নির্মিত। এই ফোনে PLS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনে 60Hz রিফ্রেশরেট পাওয়া যায়। নতুন Samsung ফোনের ডায়মেনশন হল 167.7 x 78.0 x 9.1mm এবং এর ওজন 201 গ্রাম। আরও পড়ুন: 64MP ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল iQOO Z7s 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
- RAM Plus
- Exynos 850
Samsung Galaxy A14 4G ফোনটি Android 13 বেসড OneUI 5-এ লঞ্চ করা হয়েছে। এই ফোনে প্রসেসিংয়ের জন্য Samsung Exynos 850 octa-core প্রসেসর দেওয়া হয়েছে, যা 2.0GHz ক্লক স্পিডে রান করে। এই ফোনটিতে RAM Plus ফিচার রয়েছে, যার ফলে ফোনের ইন্টারনাল 4GB র্যামের সঙ্গে অতিরিক্ত 4GB যুক্ত হয়ে এই ফোনে 8 GB RAM পাওয়ারের সুবিধা পাওয়া যাচ্ছে।
- 50MP রেয়ার ক্যামেরা
- 13MP সেলফি ক্যামেরা
এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে।এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা F/2.2 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে F/2.0 অ্যাপারচার যুক্ত একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: 24 মে চীনে লঞ্চ হতে পারে OPPO Reno 10 সিরিজ, লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন
- 2 দিনের ব্যাকআপ
- 5,000mAh ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A14 4G ফোনে একটি 5,000mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই ফোনটি ফুল চার্জে 2 দিনের ব্যাকআপ দেবে। এছাড়াও এই ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
