Motorola গ্লোবাল বাজারে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Moto E14 নামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি প্রথমে ইউরোপে সেল করা হবে। এতে UNISOC T606 প্রসেসর, 5,000mAh ব্যাটারি এবং RAM Boost ফিচারের সঙ্গে IP52 রেটিং রয়েছে। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Moto E14 ফোনের দাম
গ্লোবাল মার্কেটে এই ফোনটি 2GB RAM + 64GB Memory সহ সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ইউরোপে এই ফোনটির দাম £69.99 অর্থাৎ ভারতীয় দাম অনুযায়ী প্রায় 7,400 টাকা। বিদেশের বাজারে এই ফোনটি Graphite Gray, Pastel Green এবং Pastel Purple কালারে সেল করা হবে। ভারতের বাজারেও ভবিষ্যতে এই ফোনটি পেশ করা হবে এবং এই ফোনের দাম 7 হাজার টাকার রেঞ্জে রাখা হতে পারে।
Moto E14 ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Moto E14 ফোনে 1612 x 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেটে কাজ করে। ফোনটির ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে।
প্রসেসর: এই ফোনে 1.6 ক্লক স্পীডযুক্ত UNISOC T606 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য Arm Mali-G57 MP1 জিপিইউ রয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। যার ফলে এই ফোনটি হালকা RAM ও প্রসেসর সত্ত্বেও স্মুথ রান করতে পারে। এই ফোনে গুগলে গো অ্যাপ ব্যাবহার করা যায়, এই ধরনের অ্যাপ কম স্টোরেজ দখল করে এবং এর মাধ্যমে ব্যাটারি ও ইন্টারনেটের সাশ্রয় হয়।
স্টোরেজ: গ্লোবাল মার্কেটে Moto E14 ফোনটি 2GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে RAM Boost টেকনোলজি রয়েছে, যার ফলে এই ফোনে মোট 4GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 64GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফি এবং সেলফির জন্য এই ফোনের ব্যাক এবং ফ্রন্ট উভয় প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP Rear Camera যোগ করা হয়েছে, যা PDAF, HDR প্রভৃতি ফিচার সাপোর্ট করে। একইভাবে সেলফির জন্য Moto E14 ফোনে 5MP Selfie Camera রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।
