Xiaomi 2020 সালের শেষের দিকে Mi 11 পেশ করেছিল। এই ফোনটি লঞ্চের পর থেকে খবর আসছিল কোম্পানি Mi 11 Lite স্মার্টফোনের লঞ্চ করতে পারে। অথচ ফোনের সম্পর্কে আধিকারিক পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু এখনো।পর্যন্ত অনেক লিক এই এই ফোনের কথা উল্লেখ হয়েছে। ফোনের ডিজাইনের সাথে এর স্পেসিফিকেশন্সের এর কথা অনেক লিক এই দেখা গেছে। আবার এখন গুগল প্লে কন্সোলের লিস্টিং এ শাওমি মি11 লাইট 5G মডেল নাম্বার M2101K9AG এর সাথে দেখা গেছে, যার মধ্যে কিছু স্পেসিফিকেশন্সের তথ্যও সামনে এসেছে। এর আগে ফোনের এই মডেল নাম্বার এর সাথে FCC আর IMEI এর লিস্টিঙে দেখা গেছে। আসুন জেনে নিই নতুন রিপোর্টে ফোনের সম্পর্কে কোন তথ্য সামনে এসেছে।
আরও পড়ুন: Oppo লঞ্চ করবে আরেকটি নতুন 5G ফোন Reno 5Z, শক্তিশালী ব্যাটারীর সঙ্গে এতে থাকবে দুর্দান্ত প্রসেসর
Xiaomi Mi 11 Lite 5G এর স্পেসিফিকেশন্স
Google Play Console listing অনুযায়ী Xiaomi Mi 11 Lite 5G এর মডেল নাম্বার M2101K9AG। এছাড়া ফোনের কোডনেম Renoir দেখা গেছে। এটুকুই নয় গুগল প্লে কন্সোল লিস্টিঙে দেখানো হয়েছে ফোনটিতে 8 জিবি র্যাম আর snapdragon 765G SoC থাকবে। ফোনের 4 জি ভেরিয়েন্টকে নিয়ে ভিয়েতনাম এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার হয়েছিল, যাতে ডিজাইন ও স্পেসিফিকেশন্সের এর তথ্য দেখানো হয়েছে।
FCC লিস্টিঙে হলো পর্দাফাস
গুগল প্লে কন্সোলের আগে Xiaomi Mi 11 Lite FCC সার্টিফিকেশন পেয়েছিল, যেখানে দেখা গিয়েছিল ফোনে 6GB + 64GB স্টোরেজ আর 6GB + 128GB মেমরি স্টোরেজ থাকবে। এছাড়া বলা হয়েছিল Mi 11 Lite তে 4150mAh এর ব্যাটারি 33W ফাস্ট চার্জিং এর সাথে আসবে।
আরও পড়ুন: আলোড়ন সৃষ্টি করতে আসছে ফোল্ডেবল iPhone, এতে আছে 8 ইঞ্চির ডিসপ্লে, জেনে নিন কবে লঞ্চ
এই সব সার্টিফিকেশন সাইটে লিস্ট হয়েছিল Mi 11 Lite
ফোনটিকে BIS certification, Singapore’s IMDA, NBTC, EEC আর Bluetooth SIG লিস্টিঙে দেখা গেছে। এছাড়া ফোনের রেন্ডার্স গত মাসে একটি লিকে সামনে এসেছিল, যার মধ্যে ফোনের পুরো ডিজাইন এর তথ্য দেওয়া হয়েছিল।
Xiaomi Mi 11 Lite 4G এর লিক হওয়া ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বললে এতে ফুলএইচডি + ডিসপ্লে সাপোর্ট করে যা 120 হার্টজ রিফ্রেশ রেটে চলবে। লিক অনুযায়ী এই ফোনের স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেলে তৈরি হতে পারে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইড প্যানেলে পাওয়ার বাটনে দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: এখন কম দামেও পাওয়া যাবে ‘পাওয়ার’, Motorola আনছে নতুন স্মার্টফোন Moto G10 Power
লিকের অনুযায়ী শাওমি মি 11 লাইটে এন্ড্রয়েড 11 থাকবে যার সাথে প্রসেসিং এর জন্য কোয়ালকোম এর স্ন্যাপড্রাগন 732 জি এর চিপসেট দেখা যাবে। বলে দেওয়া যাক এখন মার্কেটে থাকা POCO X3 একমাত্র স্মার্টফোন যা এই চিপসেটে চলছে। লিকে Xiaomi Mi 11 Lite কে 6 জিবি র্যাম মেমরি এর সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়ার কথা বলা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
