Home খবর ভারতে 2,699 টাকা দামে লঞ্চ হলো Minix Hawk স্মার্ট‌ওয়াচ, জেনে নিন এর ফিচার এবং স্পেসিফিকেশন্স

ভারতে 2,699 টাকা দামে লঞ্চ হলো Minix Hawk স্মার্ট‌ওয়াচ, জেনে নিন এর ফিচার এবং স্পেসিফিকেশন্স

দেশীয় ব্র‍্যান্ড Minix ভারতে নিজের নতুন স্মার্ট‌ওয়াচ Minix Hawk লঞ্চ করলো। Minix কোম্পানি ভারতে বিগত বহুদিন ধরে স্মার্টফোন অ্যাক্সেসারিজ এবং স্মার্ট‌ওয়াচ লঞ্চ করছে। কোম্পানির লেটেস্ট Minix Hawk স্মার্ট‌ওয়াচটি বহু হেল্থ ফিচার সহ লঞ্চ হয়েছে। এখানে আমরা আপনাকে লেটেস্ট Minix Hawk স্মার্ট‌ওয়াচে‌র দাম, ফিচার এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে বলবো।

Minix Hawk এর ফিচার

Minix Hawk এর ফিচারের কথা বলা হলে এই স্মার্ট‌ওয়াচটিকে ট্র‍্যাকিং ক‍্যাপাবিলিটি সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্ট‌ওয়াচে SPO2, হার্ট রেট এবং ব্লাড প্রেশার ফিচার দেওয়া আছে। এই Minix Hawk স্মার্ট‌ওয়াচে মাল্টি স্পোর্টস মোড সাপোর্ট দেওয়া আছে যা সাইক্লিং, ওয়াকিং, রানিং, সুইমিং এবং অন‍্যান‍্য স্পোর্টস অ্যাক্টিভিটি ট্র‍্যাক করে।

Minix Hawk স্মার্ট‌ওয়াচে‌র স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এতে 1.69 ইঞ্চির স্কোয়ার স্ক্রিন দেওয়া আছে। এই স্ক্রিনের রেজল্যুশন 240×280 পিক্সেল। এই স্মার্ট‌ওয়াচে 180mAh এর ব‍্যাটারী দেওয়া আছে। এর সাথেই এই ওয়াচে 128MB এর মেমোরি‌ও দেওয়া আছে। এই স্মার্ট‌ওয়াচে HRS3300 হার্ট সেন্সর দেওয়া আছে। ওয়াচটিতে Realtek RK8762C মাস্টারচিপ দেওয়া হয়েছে। এই স্মার্ট‌ওয়াচটি 2 ঘন্টায় চার্জ হয়ে যায়। এই ওয়াচটি IP67 রেটিঙের সাথে আসে। এই ওয়াচে কল ইজেক্ট ফিচার‌ও দেওয়া আছে।

Minix Hawk এর দাম

Minix Hawk স্মার্ট‌ওয়াচটিকে কোম্পানি ভারতে 2,699 টাকা দামে পেশ করেছে। এই স্মার্ট‌ওয়াচটিকে তিনটি কালার অপশন যথাক্রমে ব্ল‍্যাক, ব্লু এবং গ্রে কালারে পেশ করা হয়েছে। Minix স্মার্ট‌ওয়াচটিকে ভারতে ই-কমার্স প্ল‍্যাটফর্মগুলি থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন