আজ থেকে শুরু হল Moto এর সস্তা 5G স্মার্টফোনের সেল, জেনে নিন ডিটেইলস

যেসব ইউজাররা কম দামে 5G ফোন খুঁজছেন তাদের জন্য Motorola সুখবর নিয়ে এসেছে। আজ দুপুর 12 টা থেকে সম্প্রতি লঞ্চ হওয়া Moto G45 5G স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। মোটোরোলা পক্ষ থেকে তাদের Moto G45 5G স্মার্টফোনটি 10,000 টাকার থেকেও কম দামে সেল করা হবে। জানিয়ে রাখি এই অফার সীমিত সময়ের জন্য চলবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, অফার এবং ডিটেইলস সম্পর্কে।

Moto G45 5G এর দাম এবং সেল ডিটেইলস

  • মোটোরোলা তাদের কম দামে Moto G45 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল।
  • ফোনটির বেস মডেল 4GB RAM +128GB স্টোরেজ অপশনে দাম 10,999 টাকা এবং টপ মডেল 8GB RAM +128GB স্টোরেজ অপশনে দাম 12,999 টাকা রাখা হয়েছে।
  • কোম্পানি লঞ্চ অফার হিসেবে এক্সিস ব্যাঙ্ক, আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেভিট কার্ডের মাধ্যমে 1,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • অফারের পর ফোনটির বেস মডেলের দাম 9,999 টাকা এবং টপ মডেলের দাম 11,999 টাকা হয়েছে।
  • অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেল আউটলেটের মাধ্যমে আগামী 28 আগস্ট দুপুর 12:00টা থেকে moto g45 5G ফোনটির সেল শুরু হয়েছে।

Note: এই ফোনটি ₹682 টাকা ইএমআই এর মাধ্যমে কেনা যাচ্ছে।

Moto G45 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Moto G45 5G ফোনটিতে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, গোরিলা গ্লাস 3 প্রোটেকশন ও পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
  • প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে moto g45 5G ফোনটি মাত্র 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 6এস জেন 3 চিপসেট যোগ করা হয়েছে। এই চিপসেটের মাধ্যমে হেভি গেমিং এবং দুর্দান্ত 5G ফিচার উপভোগ করা যাবে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির RAM বাড়ানোর জন্য এতে RAM Boost টেকনোলজি রয়েছে। এর ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য moto g45 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল কোয়াড পিক্সেল প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপারচারযুক্ত 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ক্যামেরা মাধ্যমে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি পুর একদিন ব্যাকআপ দেওয়া জন্য সক্ষম।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে। এতে 1 বছর ওএস আপডেট ও 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
  • অন্যান্য: moto g45 5G ফোনে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং, মোটো জেসচার, 13 5G ব্যান্ড, ডুয়েল সিম 5জি, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here